ব্রেকিং নিউজ
বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ? ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ২৬ কার্যদিবস শেষে সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত ৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

টি-টোয়েন্টি সিরিজের দলে আছেন যারা

Ayesha Siddika | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪ - ০৮:৩৭:০৩ পিএম

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সোমবার সিরিজের তৃতীয় ম্যাচ শেষেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেটে বোর্ড (বিসিবি)।

চোটের কারণে দলে নেই সাথী রানী। তার জায়গায় ফিরেছেন শারমিন আক্তার সুপ্তা। তাছাড়া দলে জায়গা হারিয়েছে দিশা বিশ্বাস। তার জায়গায় ফিরেছেন বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা। বিশ্রাম দেওয়া হয়েছে মারুফা আক্তার ও সুলতানাকে। এই দুজনের পরিবর্তে দলে ডাকা হয়েছে জান্নাতুল সুমনা ও ফারিহা তৃষ্ণাকে।

সিরিজের প্রথম ম্যাচ আগামী ৫ ডিসেম্বর। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ৭ ও ৯ ডিসেম্বর। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মণি, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস সুমনা, তাজ নাহার ও সানজিদা আক্তার মেঘলা।

 

 

কিউএনবি/আয়শা/০২ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:৩৪

▎সর্বশেষ

ad