ব্রেকিং নিউজ
বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ? ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ২৬ কার্যদিবস শেষে সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত ৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিসা আবেদনের সুবিধা বাড়িয়েছে মেক্সিকো

Anima Rakhi | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ - ০৮:৩১:২৩ পিএম

ডেস্ক নিউজ : বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা আবেদনের সুবিধা বাড়িয়েছে মেক্সিকো সরকার। এর ফলে মেক্সিকো ভ্রমণের ভিসা পাওয়ার প্রক্রিয়া সহজতর হয়েছে।

এর আগে বাংলাদেশি নাগরিকদের ভিসার আবেদনের জন্য নয়াদিল্লিতে মেক্সিকান দূতাবাসে যোগাযোগ করতে হতো।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ঘোষিত সুবিধার আওতায় বাংলাদেশি নাগরিকরা এখন এশিয়া-প্যাসিফিক অঞ্চলের যে কোনো মেক্সিকান দূতাবাস বা কনস্যুলেটে বা বিশ্বের অন্যান্য স্থানে তাদের ভিসার আবেদন জমা দিতে পারবেন।

মেক্সিকান অভিবাসন বিধিমালা সব দেশের দর্শনার্থীদের মেক্সিকান ভিসা ছাড়াই ১৮০ দিন পর্যন্ত প্রবেশের অনুমতি দেয়, তবে শর্ত থাকে যে তাদের কানাডা, যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য এবং উত্তর আয়ারল্যান্ডের বা শেনজেন অঞ্চলের যে কোনো দেশের বৈধ পাসপোর্ট এবং বৈধ ভিসা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই সুবিধা বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে যোগাযোগ বৃদ্ধি, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, সাংস্কৃতিক বিনিময় এবং বৃহত্তর যোগাযোগ বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।

সূত্র : বাসস।

কিউটিভি/অনিমা/০১ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:৩১

▎সর্বশেষ

ad