ব্রেকিং নিউজ
বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ? ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ২৬ কার্যদিবস শেষে সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত ৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

‘বুমরাহর জন্য ৫২০ কোটিও কম পড়ত’

Ayesha Siddika | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ - ০৮:৩০:০৯ পিএম

স্পোর্টস ডেস্ক : আইপিএলের মেগা নিলামে রেকর্ড ২৭ কোটি রুপিতে লখনউ সুপার জায়ান্টসে গেছেন রিশাভ পান্ত। তার চেয়ে কিছুটা কম ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে পাঞ্জাব কিংসে নাম লিখিয়েছেন শ্রেয়াস আইয়ার। ১৩ বছরের কিশোর বৈভব সূর্যবংশীও কোটিপতি বনে গেছেন।

অবশ্য নিলামের আগেই অনেক ক্রিকেটারদের ধরে রেখেছিল দলগুলো। এর মধ্যে ১৮ কোটি রুপি দিয়ে জশপ্রীত বুমরাহকে ধরে রেখেছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে গুজরাট টাইটান্সের কোচ সাবেক ভারতীয় ক্রিকেটার আশিস নেহরা মনে করেন, নিলামে উঠলে বুমরাহর জন্য ৫২০ কোটি রুপিও কম পড়ত।

সেদিকে ইঙ্গিত করে সাবেক এই ভারতীয় পেসার বলেন, ‘বুমরাহ দেশের হয়ে বহুবার ম্যাচ জিতিয়েছে। রোহিত শর্মা প্রথম ম্যাচ না খেলায় ও দেশকে নেতৃত্ব দিয়েছে। ফলে ওর কাঁধে বাড়তি চাপ ছিল। যেভাবে সেই চাপ সামলেছে তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়।’

নেহরার সংযোজন, ‘নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাই হওয়ার পরেও বুমরাহ যেভাবে নেতৃত্ব দিয়েছে তা অসাধারণ। ওকে হারানো সহজ নয়। বুমরাহ আইপিএল নিলামে থাকলে অনেক কিছু হতে পারত। হয়তো ৫২০ কোটি টাকাও ওর জন্য কম পড়ত।’

শুধু বোলার হিসেবেই নন, অধিনায়ক হিসেবেও নিজের জাত চিনিয়েছেন বুমরাহ। নভেম্বরে তার নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচে ২৯৫ রানের বড় জয় পেয়েছে ভারত।

 

 

কিউটিভি/আয়শা/০১ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:২৮

▎সর্বশেষ

ad