ব্রেকিং নিউজ
রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস দীর্ঘদিন ভারতে আত্মগোপনে ছিলেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত সাবেক সেনা কর্মকর্তা হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের, নতুন জ্বালানি সংকটের শঙ্কা বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮ বিএনপি ধর্মীয় বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না : মির্জা ফখরুল সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ?

জান্নাতে গিয়েও মানুষ যে কারণে আফসোস করবে

Ayesha Siddika | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ - ০৩:৫১:০৫ পিএম

স্পোর্টস ডেস্ক : জান্নাতবাসীদের যেসব নেয়ামত দেয়া হবে তা নিয়ে আল্লাহ তাআলা বলেছেন, ‘যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তুমি তাদেরকে সুসংবাদ দাও যে, তাদের জন্য রয়েছে জান্নাতসমূহ, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ। যখনই তাদেরকে জান্নাত থেকে কোনো ফল খেতে দেয়া হবে, তারা বলবে, ‘এটাই তো পূর্বে আমাদেরকে খেতে দেয়া হয়েছিল’। আর তাদেরকে তা দেয়া হবে সাদৃশ্যপূর্ণ করে এবং তাদের জন্য তাতে থাকবে পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে হবে স্থায়ী। (সুরা বাকারা ২৫)

পক্ষান্তরে অনর্থক কথাবার্তা থেকে বিরত হয়ে নীরব থাকার ফজিলত বর্ণিত হয়েছে হাদিসে। এ সম্পর্কে হজরত ইমরান ইবনে হুসাঈন (রা.) থেকে বর্ণিত, রসুলুল্লাহ (স.) বলেছেন, ‘কোনো ব্যক্তির (অনর্থক কথাবার্তা হতে) নীরব থাকায় যে মর্যাদা লাভ হয় তা ৬০ বছরের নফল ইবাদত হতেও উত্তম।’ (বায়হাকি ৪৬০২)

মানুষকে আনন্দ দেয়ার উদ্দেশ্যেও অনর্থক কথা বলার অনুমতি নেই। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে,আর মানুষের মধ্য থেকে কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেহুদা কথা খরিদ করে, আর তারা সেগুলোকে হাসিঠাট্টা হিসেবে গ্রহণ করে; তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। (সুরা লুকমান ৬)

আর যদি সে কথাগুলো হয় মানুষকে কষ্ট দিতে, তা তো আরও বিপজ্জনক। কবি ইয়াকুব হামদুনি বলেছেন, ‘তরবারির ক্ষতের আরোগ্য আছে, কিন্তু জিবের দ্বারা সৃষ্ট ক্ষতের আরোগ্য নেই।’ (তাজুল উরুস ৩৭৩)

 

 

কিউটিভি/আয়শা/০১ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:৪৪

▎সর্বশেষ

ad