ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

টানা তিন হারে ছিটকে গেল সাকিবের বাংলা টাইগার্স

Ayesha Siddika | আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ - ০৯:৪৯:১৪ পিএম

স্পোর্টস ডেস্ক : আবুধাবি টি-টেন লিগে শনিবার (৩০ নভেম্বর) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইউপি নবাবসের কাছে ৭ উইকেটের ব্যবধানে হেরেছে সাকিব আল হাসানের দল। তাতে কোয়ালিফায়ার তো দূরে থাক, এলিমিনেটরেও জায়গা করতে পারেনি দলটি। 

বাঁচা মরার ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে মাত্র ৮৭ রান তোলে বাংলা টাইগার্স। ওপেনিংয়ে হজরতউল্লাহ জাজাই ও মোহাম্মদ শেহজাদ নামের প্রতি সুবিচার করতে পারেননি। দুজনের মন্থর ব্যাটিংয়ে পর্যাপ্ত পুঁজি পায়নি বাংলা টাইগার্স। জাজাই ২৩ বলে ২৪ আর শেহজাদ ১৭ বলে ২৩ রান করে আউট হন।

ইফতিখার আহমেদ ১৫ বলে ২৭ রানের ইনিংস না খেললে হয়তো ৮ ওভার পর্যন্ত ইউপি নবাবসকে বেঁধেও রাখা যেত না। এদিন অধিনায়ক সাকিব এক বল খেলার সুযোগ পেলেও রান করতে পারেননি। ইউপির পক্ষে দুর্দান্ত বোলিং করেন টাইমাল মিলস। ২ ওভারে মাত্র ৯ রান খরচায় ৩ উইকেট নেন এ ইংলিশ পেসার।
 
জবাব দিতে নেমে আভিস্কার ফের্নান্দোর ১৬ বলে ৩৬, আন্দ্রে ফ্লেচারের ১৯ বলে ২৭ এবং নাজিবুল্লাহ জাদরানের ৫ বলে ১৯ রানের অপরাজিত ইনিংসে ভর করে ৮ ওভারেই জয় নিশ্চিত করে ইউপি। এদিন সাকিব ২ ওভার বল করে মাত্র ১২ রান খরচ দেন। তবে কোনো উইকেটের দেখা পাননি তিনি।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী পয়েন্ট টেবিলের সেরা দুই দল খেলবে কোয়ালিফায়ার-১। এলিমিনেটর রাউন্ড-২ এ চার ও পাঁচ নম্বর দলের মধ্যে যারা জিতবে তারা  এলিমিনেটর রাউন্ড-১ এ মোকাবিলা করবে তিন নম্বর দলকে। এ রাউন্ডের জয়ী দলকে খেলতে হবে কোয়ালিফায়ার-১ এ পরাজিত দলের বিপক্ষে।

জয়ী দল ফাইনালে মোকাবিলা করবে কোয়ালিফায়ার-১ এ জয়ী দলের বিপক্ষে।  টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২ ডিসেম্বর। গ্রুপ পর্বে ৭ ম্যাচের সবকটি খেলে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের নয়ে থেকে শেষ করায় আসর থেকে ছিটকে গেছে সাকিবের দল।

 

 

কিউটিভি/আয়শা/২৯ নভেম্বর ২০২৪,/রাত ৯:৪৪

▎সর্বশেষ

ad