ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

ব্রুকের সেঞ্চুরিতে ঘুরে দাঁড়ালো ইংল্যান্ড

Ayesha Siddika | আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ - ০২:১৫:২৫ পিএম

স্পোর্টস ডেস্ক : ক্রাইস্টচার্চে দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ৩১৯ রান। হ্যারি ব্রুক ১৩২ এবং অধিনায়ক বেন স্টোকস ৩৭ রানে অপরাজিত আছেন। এখনও ২৯ রানে পিছিয়ে আছে ইংল্যান্ড।

এক সময় ৭১ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল ইংল্যান্ড। সেখান থেকে দলের হাল ধরেন দুই ইনফর্ম ব্যাটসম্যান হ্যারি ব্রুক এবং অলি পোপ। দুই জন মিলে গড়েন ১৫১ রানের জুটি। এই জুটি ভাঙেন সাউদি। ৭৭ রান করে ফেরেন পোপ।

তবে ব্রুক দলের ত্রাতা হয়ে খেলছিলেন। তুলে নেন টেস্ট ক্যারিয়ারে নিজের সপ্তম শতক। দিন শেষে বেন স্টোকসের সঙ্গে ৯৭ রানের জুটি গড়ে এগিয়ে যাচ্ছেন ব্রুক।

এদিকে ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিনে কিউইদের ফিল্ডিংয়ে ছিল খুবই হতাশাজনক। সারাদিনে ছয়টি ক্যাচ ছেড়েছে তারা। যার মধ্যে ব্রুকেরই ছিল চারটি। নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে সফল বোলার নাথান স্মিথ। ৮৬ রানে ২ উইকেট নিয়েছেন এই পেসার। একটি করে উইকেট পেয়েছেন সাউদি, হেনরি এবং ও’রউরকে।   

 

 

কিউটিভি/আয়শা/২৯ নভেম্বর ২০২৪,/দুপুর ২:১২

▎সর্বশেষ

ad