ব্রেকিং নিউজ
বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ? ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ২৬ কার্যদিবস শেষে সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত ৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

Anima Rakhi | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ - ০৩:৪৩:১০ পিএম

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নারী দল। মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় সকাল ১০টায়।

চলমান এই সিরিজে চ্যালেঞ্জও আছে স্বাগতিক বাংলাদেশের সামনে। সামনেই নারী বিশ্বকাপ রয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। পরবর্তী নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে হলে পরপর ৬টি ম্যাচ জিততে হবে টাইগ্রেসদের।

উইমেন্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ১৩ পয়েন্ট নিয়ে এখন ৯ নম্বরে আছে। সিরিজ বাকি আছে আর দু’টি। পরের সিরিজটি আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাঠে। কাজটা তাই ভীষণ কঠিন। এজন্য আয়ারল্যান্ডের বিপক্ষে ভালোভাবে সিরিজটি শেষ করত চায় বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ : ফারজানা হক, শোভহানা মোস্তারি, শারমিন আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক), ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তার, রাবেয়া খাতুন, নাহিদা আক্তার, সুলতানা খাতুন ও মারুফা আক্তার।

আয়ারল্যান্ড একাদশ : সারাহ ফোর্বস, গ্যাবি লুইস (অধিনায়ক), অ্যামি হান্টার, ওরলা প্রেন্ডারগাস্ট, লরা ডেলানি, লিয়া পল, উনা রেমন্ড-হয়ে, আর্লিন কেলি, আভা ক্যানিং, ফ্রেয়া সার্জেন্ট ও এইমি মাগুইরে।

কিউটিভি/অনিমা/২৭ নভেম্বর ২০২৪,/বিকাল ৩:৪৩

▎সর্বশেষ

ad