ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

ডেঙ্গুতে একদিনে মৃত্যু ৫, হাসপাতালে ভর্তি ১৩৩৭

Anima Rakhi | আপডেট: ১০ নভেম্বর ২০২৪ - ০৯:৪৩:০৪ পিএম

ডেস্ক নিউজ : দেশে গত একদিনে এডিস মশাবাহিত ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৩৩৭ জন। এ নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ হাজার ৩৯৩ জনে। আর এ বছর ডেঙ্গুতে মৃত্যু ৩৫৫ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪৪৩ জন, ঢাকা বিভাগে ৩৩৭ জন, ময়মনসিংহে ৪৮ জন, চট্টগ্রামে ১৬২ জন, খুলনায় ১৩৯ জন, রাজশাহী বিভাগে ৬৯ জন, রংপুর বিভাগে ৩৩ জন, বরিশাল বিভাগে ১০১ জন এবং সিলেট বিভাগে ৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

যারা মারা গেছেন, তাদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজন করে চারজনের মৃত্যু হয়েছে। ঢাকা বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, রোববার পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬৭ হাজার ৬৪২ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪৩৯৬ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৯২২ জন; আর ২৪৭৪ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।

এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৪২ হাজার ৬১৮ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ হাজার ৭৭৫ জন।

এ বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে, মৃত্যু হয়েছে ১৩৪ জনের। নভেম্বরের প্রথম ১০ দিনে ১০ হাজার ৫৭৬ জন রোগী ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ৫৮ জনের।

কিউটিভি/অনিমা/১০ নভেম্বর ২০২৪,/রাত ৯:৪২

▎সর্বশেষ

ad