ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

মোজাম্বিকে নির্বাচন পরবর্তী সহিংসতায় ১০ জনের প্রাণহানি

Anima Rakhi | আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ - ০৯:৪২:১৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : গত সপ্তাহে মোজাম্বিকে নির্বাচন পরবর্তী বিক্ষোভের সময় বন্দুকযুদ্ধে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৬৩ জন।

বুধবার দক্ষিণপূর্ব আফ্রিকার দেশটির মেডিকেল অ্যাসোসিয়েশনগুলো এ তথ্য জানিয়েছে।

মোজাম্বিকের নির্বাচন কমিশন জানিয়েছে, ক্ষমতাসীন দল ফ্রেলিমো ৯ অক্টোবরের ভোটে জয়লাভ করেছে। এর বদৌলতে ৪৯ বছর ধরে ক্ষমতায় থাকা দলটি দেশ শাসনের ধারাবাহিকতায় আরও একটি মেয়াদ পেল।

নির্বাচন কমিশনের এই ঘোষণার পর সারাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিরোধীপ্রার্থী, সুশীল সমাজ ও পর্যবেক্ষকরা জানিয়েছেন, নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে।

নির্বাচন কমিশন জালিয়াতির অভিযোগের বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে।

পুলিশ বিক্ষোভকারীদের ওপর টিয়ারশেল ও গুলি ছুড়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী পাসকোল রোন্ডা মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, বিক্ষোভগুলো সহিংস ছিল এবং নিরাপত্তা বাহিনী জনশৃঙ্খলা পুনরুদ্ধার করতে বাধ্য হয়েছিল। 

মেডিকেল অ্যাসোসিয়েশন অফ মোজাম্বিক এবং অর্ডার অফ ডক্টরস অব মোজাম্বিকের একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ১৮ অক্টোবর থেকে ২৬ অক্টোবরের মধ্যে গুলি চালানোর ৭৩টি ঘটনা রেকর্ড করা হয়েছে। এতে ১০ জন নিহত হয়েছে। সূত্র: রয়টার্স

কিউটিভি/অনিমা/৩০ অক্টোবর ২০২৪,/রাত ৯:৪২

▎সর্বশেষ

ad