ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

আগাম জাতের শিমে দুলছে কৃষকের স্বপ্ন

Anima Rakhi | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ - ১১:৩৯:১৯ এএম

ডেস্ক নিউজ : শিমের মাচায় সবুজের সঙ্গে দুলছে রঙিন ফুল। বেগুনি রঙের মনোমুগ্ধকর ফুলে প্রকৃতি সেজেছে দারুণ মুগ্ধতায়। মৌসুম শুরুর আগেই এমন মনোরম দৃশ্যে ভরে আছে নীলফামারীর সদর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার শিম বাগান। 

শীতকালীন সবজির মধ্যে অন্যতম শিম। অন্যান্য ফসলের তুলনায় কম খরচে বেশি লাভ হওয়ায় দিন দিন এই আবাদে ঝুঁকছেন চাষিরা। আগাম বাজারে নামাতে পারলে ভালো দাম পাওয়া যাবে এমন প্রত্যাশা কৃষকদের। এছাড়া বাজারে দাম ভালো থাকায় এবার অধিক লাভের আশায় আগাম জাতের শিম চাষ করেছেন তারা।
উপজেলার সোনারায় ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে কৃষকের ব্যস্ততা। অনেকে আগাম আবাদ করেছেন শিম, লাউ, মুলা, বেগুনসহ নানা জাতের সবজি। আবার অনেকে ব্যস্ত বিভিন্ন জাতের শাক চাষে। 
ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে সবজির চাষ বেশি হওয়ায় গ্রামটির নাম দেওয়া হয়েছে সবজি গ্রাম। ওই গ্রামের কৃষক তয়েজ উদ্দিন ও তাজুল ইসলাম বলেন, ৪০ শতাংশ করে জমিতে শিম চাষ করেছেন। তাদের শিম গাছে শিম আসতে শুরু করেছে। আগামী ১০দিনের মধ্যে তাদের শিম বাজারে আসবে বলে জানান তারা। 
ঐ গ্রামের কৃষক মোফাজ্জল হোসেন বলেন, দেড় বিঘা জমিতে আবাদ করেছেন বাঁধাকপি, ফুলকপি, বেগুন ও মরিচ। ইতোমধ্যে ৪৫ শতাংশ জমির কচুমুখী চাষ করে বিক্রি করেছেন ৮০ হাজার টাকায়। এ বছর বৃষ্টির কারণে সবজি চাষ কিছুটা পিছিয়ে গেছে। তারপরও কপি, মরিচসহ কয়েক প্রকারের বেগুন চাষ করেছেন।
কৃষক জহির উদ্দিন বলেন, ‘ক্ষেত থেকে বাজারে নেওয়ার জন্য লাউ সংগ্রহ করছি। গ্রামে এসে সবজি ব্যবসায়ীরা কিনে নিয়ে যায়। আমার ৬০ শতাংশ জমিতে আগাম আমন ধান চাষ করা আছে। ওই জমির ধান কেটে সেখানে বেগুন ও ভুট্টা চাষ করব। শীতকালীন সবজিতে লাভ বেশী পাওয়া যায়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এসএম আবু বকর সাইফুল ইসলাম বলেন, জেলায় এখন পর্যন্ত ৩৭০ হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজির চাষ হয়েছে।যদিও বৃষ্টির কারণে এ বছর ১০ থেকে ১৫ দিন পিছিয়ে গেছে আগাম সবজি চাষ।

কিউটিভি/অনিমা/২২ অক্টোবর ২০২৪,/সকাল ১১:৩৯

▎সর্বশেষ

ad