ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

‘দেয়ালে পিঠ ঠেকে যাওয়া’ পাকিস্তানের দাপুটে জয়

Ayesha Siddika | আপডেট: ১৮ অক্টোবর ২০২৪ - ০৩:৩২:২৪ পিএম

স্পোর্টস ডেস্ক : দেয়ালে পিঠ ঠেকে যাওয়া যাকে বলে, পাকিস্তান ক্রিকেট দলের সামনে লড়াই করে ফিরে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না। আর দ্বিতীয় টেস্টে সেটাই যেন করে দেখাল ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান। উড়তে থাকা ইংল্যান্ডকে মাটিতে নামিয়ে এনে দাপুটে এক জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।  

মুলতানে সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ১৫২ রানে হারিয়েছে পাকিস্তান। টস জিতে ব্যাট করতে নেমে কামরান গুলহামের শতকে প্রথম ইনিংসে ৩৬৬ রান করে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে সাজিদ খানের ঘূর্ণির মুখে পড়ে ২৯১ রানে অলআউট হয় ইংল্যান্ড। শেষ ইনিংসে পাকিস্তান ২২১ রানে অলআউট হলে ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৯৭ রানের। সেই লক্ষ্য তাড়া করতে গিয়ে ১৪৪ রানের বেশি করতে পারেনি ইংল্যান্ড।  

এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়েছে স্বাগতিকরা। আগামী ২৪ অক্টোবর রাওয়ালপিন্ডিতে সিরিজের শেষ টেস্টে মুখোমুখি হবে ইংল্যান্ড-পাকিস্তান। মুলতানের এই জয় দিয়ে ঘরের মাঠে টানা সাত টেস্ট হারের বেদনাময় অধ্যায়ের ইতি টেনেছে পাকিস্তান। সাড়ে তিন বছর পর নিজেদের মাটিতে এবার টেস্ট জিতেছে দলটি। শান মাসুদের নেতৃত্বে এটি প্রথম জয়। তার চেয়েও বড় কথা, হারিয়ে খোঁজা আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জয়।  

 

 

কিউটিভি/আয়শা/১৮ অক্টোবর ২০২৪,/বিকাল ৩:৩০

▎সর্বশেষ

ad