ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

অভিনয়ে যুক্ত হলেন মেহজাবীনের বোন মালাইকা

Ayesha Siddika | আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ - ১১:৩৭:৩৩ পিএম

বিনোদন ডেস্ক : মালাইকা চৌধুরী অভিনয় করছেন ‘সন্ধিক্ষণ’ নামের নাটকে। প্রথম নাটকের গল্পও লিখেছেন বোন মেহজাবীন চৌধুরী। নাট্য রচনা ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। মালাইকার বিপরীতে রয়েছেন ফারহান আহমেদ জোভান।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) থেকে শুরু হয়েছে নাটকের শুটিং। মালাইকাকে নিয়ে নাটক নির্মাণ প্রসঙ্গে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘মেহজাবীন যে গল্পটি দিয়েছেন, সেই গল্পে নতুন একজন মেয়ে হলে ভালো হবে বলে মনে হয়েছে আমার। সেই ভাবনা থেকেই মালাইকাকে নেয়া। তিনি বেশ পরিশ্রমী, অভিনয়টাও ভালো করছেন। আমার বিশ্বাস, দর্শকের মন জয় করতে পারবেন মালাইকা।’

নাটকে অভিষেক হওয়ায় বেশ উচ্ছ্বসিত মালাইকা চৌধুরী। তিনি বলেন, ‘শুটিং করে ভালো লাগছে। আমার বড় বোনের গল্প ও রাজ ভাইয়ার নির্মাণ—দুইয়ের সম্মিলন ঘটবে জেনে এই নাটকে অভিনয় করতে রাজি হয়েছি। সহশিল্পী হিসেবে জোভান ভাই অনেক সহযোগিতা করছেন আমাকে। আমার বিশ্বাস অভিনয় দিয়ে দর্শকের মন জয় করতে পারব আমি।’
 
নির্মাতা জানান, চলতি বছরেই সিনেমাওয়ালা ইউটিউব চ‍্যানেল ‘সন্ধিক্ষণ’ নাটকটি মুক্তি পাবে। মালাইকা প্রথম কাজ করেন আদনান আল রাজিবের নির্দেশনায় একটি বিজ্ঞাপনে।

 

 

কিউটিভি/আয়শা/১৭ অক্টোবর ২০২৪,/রাত ১১:৩৩

▎সর্বশেষ

ad