ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

৬ বছর পর ফিরে ৪ বল খেলেই ছিটকে গেলেন ভ্যালেমিক

Ayesha Siddika | আপডেট: ১২ অক্টোবর ২০২৪ - ০৭:২৮:৩৮ পিএম

স্পোর্টস ডেস্ক : নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গতকাল রাতে পাকিস্তানের বিপক্ষে ৯ উইকেটের জয়ে সেমিফাইনাল নিশ্চিত অস্ট্রেলিয়া। কিন্তু এই ম্যাচ মোটেও সুখকর হয়নি দলটির ডানহাতি পেসার টায়লা ভ্যালেমিকের জন্য। ম্যাচের চতুর্থ বলে ফিল্ডিং করতে গিয়ে চোটে পড়েন তিনি। ছিটকে যান দল থেকেও।

চোট কাটিয়ে দলে ফেরা এই পেসারের ভাগ্য অবশ্য খারাপই বলা চলে। বেশ কয়েকটি বড় টুর্নামেন্ট মিস করা ভ্যালেমিক এই টুর্নামেন্টেও ছিটকে পড়লেন সেমিফাইনালের আগেই। মুনিবা আলীর শট বাউন্ডারির দিকে এগোচ্ছিল, বলের পেছনে ছুটেন ভ্যালেমিক। স্লাউড করে ধরার চেষ্টা করেন বল। কিন্তু ততক্ষণে হাতের উপর ভর করে পড়ে যাওয়ায় তার কাঁধের হাড় সরে যায়।

তখন মেডিক্যাল টিম মাঠে এসে ভ্যালেমিককে সরিয়ে নেন। বসানো হয় সরে যাওয়া হাড়। কিন্তু এতে লাভ হয়নি। এখন অবশ্য রাখা হয়েছে তত্ত্বাবধানে। পরীক্ষার পর রিপোর্ট দেখে জানা যাবে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি। এদিকে আজ ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, স্ক্যান করানো হবে ভ্যালেমিকের।

চোটের কারণে ২০১৮ বিশ্বকাপেও একই অবস্থা হয় তার। প্রথম ম্যাচে খেলতে নেমে চার বল করেই চোটে পড়েন তিনি। ছিটকে যান দল থেকে। এছাড়া পায়ের স্ট্রেস ফ্রাকচারের কারণে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২২ ওয়ানডে বিশ্বকাপ ও কমনওয়েলথ গেমস এবং ২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপ মিস করেন তিনি।

 

 

কিউটিভি/আয়শা/১২ অক্টোবর ২০২৪,/সন্ধা ৭:২৫

▎সর্বশেষ

ad