ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

ভারতে পালাতে গিয়ে সাবেক যুগ্ম সচিব কিবরিয়া মজুমদার আটক

Anima Rakhi | আপডেট: ১২ অক্টোবর ২০২৪ - ০৯:৩৫:৪২ পিএম

ডেস্ক নিউজ : ব্রাহ্মণবাড়িয়ার কসবার সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় জাতীয় সংসদ সচিবালয়ের সাবেক যুগ্ম সচিব এ. কে. এম. গোলাম কিবরিয়া মজুমদারকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে তাকে উপজেলার পুটিয়া এলাকার ভারত সীমান্তের পিলার নম্বর ২০৫০/৮-এস থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘোরাফেরা করতে দেখে বিজিবির টহল দল আটক করে।

বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, কিবরিয়া মজুমদার অবৈধভাবে পাসপোর্ট ছাড়া ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর অধীনে যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

কিউটিভি/অনিমা/১২ অক্টোবর ২০২৪,/রাত ৯:৩৫

▎সর্বশেষ

ad