ব্রেকিং নিউজ
রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি

নরসিংদীতে অস্ত্রসহ আবুলাল গ্রেপ্তার 

Ayesha Siddika | আপডেট: ০৭ নভেম্বর ২০২৬ - ০৮:৫৭:১৬ পিএম

নরসিংদী প্রতিনিধি  : নরসিংদী সদর মডেল থানার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি ও চিহ্নিত অপরাধী চক্র ‘আবু লাল গ্রুপের’ প্রধান আবু লালকে (৪০) হবিগঞ্জ জেলা থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আজ শনিবার (৭ নভেম্বর) দুপুরে সদর মডেল থানা মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ আশিকুর রহমান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৩ অক্টোবর নরসিংদী শহরের চৌয়ালায় আব্দুল্লাহ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আবু লাল পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তারের জন্য নরসিংদীর বিভিন্ন এলাকা, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, নরসিংদী সদর থানা এলাকা এবং ঢাকার ধানমন্ডি থানা এলাকাসহ বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালানো হয়। দীর্ঘ তল্লাশির পর শুক্রবার রাতে হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামির দেওয়া তথ্য ও দেখানো মতে, গত ২ নভেম্বর আব্দুল্লাহ ওরফে বাবুকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে আরো একটি মামলা রজু করা হয়েছে।

 

 

আয়শা/০৭ নভেম্বর ২০২৬,/রাত ৮:৫৩

▎সর্বশেষ

ad