ব্রেকিং নিউজ
রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি

বিচার বিভাগের কাজের মাধ্যমেই নিরপেক্ষতা বুঝা যাবে: প্রধান বিচারপতি

Ayesha Siddika | আপডেট: ১২ অক্টোবর ২০২৪ - ০৭:১৪:২৩ পিএম

ডেস্ক নিউজ : শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে প্রয়াত দানবীর রনদা প্রসাদ সাহার বাড়ির ঐতিহ্যবাহী পূজামণ্ডপ পরিদর্শনের আগে নিরপেক্ষতা ও চিহ্নিত সন্ত্রাসীদের জামিনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

এ সময় পূজামণ্ডপের বাড়ি পরিদর্শন নিয়ে তিনি বলেন, এই পরিবারের সাথে আমাদের অনেক পুরোনো সম্পর্ক। এখন উৎসবের সময় যাচ্ছে। তাদের সাথে সামিল হতে পারাই আমাদের সৌভাগ্য। এর আগে তিনি কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

 পরে রনদা সাহার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শন ও দর্শনার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন প্রধান বিচারপতি। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নাজিমুদ্দৌলা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার খান, জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু প্রমুখ।

 

কিউটিভি/আয়শা/১২ অক্টোবর ২০২৪,/সন্ধা ৭:১৪

▎সর্বশেষ

ad