ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

মালয়েশিয়ায় ভবন ধসে বাংলাদেশি শ্রমিক নিহত

Ayesha Siddika | আপডেট: ১২ অক্টোবর ২০২৪ - ০৭:১২:৩০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় একটি নির্মাণাধীন ভবন ধসে বাংলাদেশি এক শ্রমিক নিহত হয়েছেন।  এ ঘটনায় দুইজন পাকিস্তানি নাগরিক আহত হয়েছেন।নিহত বাংলাদেশি শ্রমিকের নাম জিদান (২২)। বেঁচে যাওয়া পাকিস্তানিদের নাম- জুবাইর আহমেদ (৩২) এবং আব্বাস গুলাম (৪৯)।  

শুক্রবার (১১ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে দেশটির মেলাকা রাজ্যের বান্দা হিলিরের জালান বুকিত সেনজুয়াং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মালয়েশিয়ার মালাক্কা তেনাহ জেলার পুলিশ প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার ক্রিস্টোফার পেটিটের বরাতে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে মালয় মেইল।  

মালাক্কা তেনাহ পুলিশপ্রধান ক্রিস্টোফার পেটিট জানান, ঘটনার সময় ওই তিন বিদেশি শ্রমিক ধ্বংসস্তূপে আটকা পড়ার আগে কংক্রিটের কাজ করছিলেন। রাত ৯টা ৫৫ মিনিটের দিকে ধ্বংসস্তূপের মধ্য থেকে জিদানের মরদেহ উদ্ধার করা হয়। বেঁচে যাওয়া দুই পাকিস্তানি নাগরিক, ঘাড়, কাঁধ এবং মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন। মেলাকা হাসপাতালে চিকিৎসা চলছে তাদের।

মালাক্কা স্টেট ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের উপপরিচালক আর সাইফুল ইসওয়ান্দি আর হাসান বলেছেন, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটের দিকে তারা এই দুর্ঘটনার বিষয়ে খবর পান। এরপর ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন থেকে মোট ৮১ জন কর্মকর্তা-কর্মচারী এবং পাদাং তেমু ও মালাক্কা তেনাহসহ স্পেশাল ফোর্স ট্যাকটিক্যাল রেসকিউ অপারেশনের ৩৫ জনের পৃথক দুটি দল প্রায় ১০ মিনিট পরে ঘটনাস্থলে পৌঁছায়। এরপর উদ্ধার কাজ শুরু করে।

 

 

কিউটিভি/আয়শা/১২ অক্টোবর ২০২৪,/সন্ধা ৭:১২

▎সর্বশেষ

ad