ব্রেকিং নিউজ
৪১৯ হজযাত্রী নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট শহীদ জিয়ার বিখ্যাত বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল: ভারতীয় হাইকমিশন জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী দেশ গঠনে নাগরিকদের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের ওপর থেকে নৌ-অবরোধ তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রধানমন্ত্রী দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত রাতে ঢাকাসহ ১৩ জেলায় ৮০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা ১০০ জনকে বাংলাদেশে ফেরত পাঠাল বিএসএফ চামড়ার নামমাত্র দাম, ফেলে দিয়েছেন অনেকে

নিজের অতীত দেখে বিরক্ত, অনুশোচনায় ভুগছেন সালমান?

Ayesha Siddika | আপডেট: ০৬ অক্টোবর ২০২৪ - ০৪:৪৯:৫২ পিএম

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সালমান খান বলিউডখ্যাত ভাইজান নামে পরিচিত। অভিনয় জীবনে অনেকটা পথ পেরিয়ে এসেছেন তিনি। তবে ক্যারিয়ারের শুরু থেকে তার জীবন নিয়ে কম চর্চা হয়নি। আজও সালমান খানের ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের কৌতূহল কম নয়। কিন্তু হঠাৎ যদি আজ নিজের অতীতের সামনে দাঁড়ান সালমান? আজ থেকে ২০-২৫ বছর আগের সালমানের সঙ্গে দেখা হলে তিনি কী পরামর্শ দিতেন— ‘বিগবস ১৮-এর প্রোমোতে সেই মুহূর্তেরই ঝলক উঠে এলো। সেই ভিডিও এ মুহূর্তে সামাজিকমাধ্যমে ভাইরাল।

এর পরে বৃদ্ধ বয়সের সালমান বর্তমানের সালমানকে বলে ওঠেন— আমি কি বিষয়টা ভালোবেসে বা থাপ্পড় মেরে বোঝাব। এই বক্তব্য শুনেই বিস্ফোরিত চোখে তাকান সালমান। কৃত্রিম বুদ্ধিমতার সাহায্যে তৈরি সেই বৃদ্ধ সালমান জানান— তিনি এ মুহূর্তে ‘বিগবস ৩৮’-এর সঞ্চালনা করছেন। অবাক হয়ে ভাইজান নিজের বৃদ্ধ সত্তাকে প্রশ্ন করেন— তখনো কি ‘বিগবস’-এর অস্তিত্ব থাকবে? উল্লেখ্য, সালমান বর্তমানে ‘বিগবস ১৮’-র শুটিং নিয়ে ব্যস্ত। ২০১০ সাল থেকে এই রিয়্যালিটি শোর সঞ্চালনা করছেন অভিনেতা। আজ ৬ অক্টোবর থেকে শুরু হয়েছে ছোটপর্দার এ অনুষ্ঠান।

 

 

কিউটিভি/আয়শা/০৬ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:৪৮

▎সর্বশেষ

ad