ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

লেবাননে ইসরায়েলি হামলা: হিজবুল্লাহর সম্ভাব্য নতুন প্রধানের ‘খোঁজ নেই’

Anima Rakhi | আপডেট: ০৬ অক্টোবর ২০২৪ - ০৯:৪৯:১৭ এএম

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাংশে হিজবুল্লাহর অবস্থানগুলোতে বৃহস্পতিবার ব্যাপক বোমাবর্ষণ করে ইসরায়েলি যুদ্ধবিমান। হিজবুল্লাহর নিহত প্রধান সৈয়দ হাসান নাসরাল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফিয়েদ্দিনকে লক্ষ্য করে ইসরায়েলের এই বিমান হামলার পর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছেন লেবাননের এক নিরাপত্তা কর্মকর্তা।

মার্কিন নিউজ ওয়েবসাইট অ্যাক্সিওসের দেওয়া উদ্ধৃতিতে তিন ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, সাফিয়েদ্দিনকে হত্যার জন্যই একটি ভূগর্ভস্থ বাংকার লক্ষ্য করে হামলাটি চালানো হয়।

লেবাননের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, বৈরুতের দাহিয়া এলাকায় শুক্রবার থেকে টানা হামলা চালাচ্ছে ইসরায়েলি বিমানগুলো, তাই উদ্ধার কর্মীরা ওই এলাকায় যেতে পারছেন না।

ওই হামলার পর থেকে হিজবুল্লাহ সাফিয়েদ্দিনকে নিয়ে আর কোনো মন্তব্য করেনি, জানিয়েছে রয়টার্স।

শুক্রবার ইসরায়েলি সামরিক বাহিনীর লেফটেন্যান্ট কর্নেল নাদভ শোশানি জানান, তারা বৃহস্পতিবার রাতের হামলাগুলো মূল্যায়ন করে দেখছেন। হিজবুল্লাহর গোয়েন্দা সদরদপ্তর লক্ষ্য করে হামলাটি চালানো হয় বলে জানিয়েছেন তিনি।

কিউটিভি/অনিমা/০৬ অক্টোবর ২০২৪,/সকাল ৯:৪৬

▎সর্বশেষ

ad