ব্রেকিং নিউজ
মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবি, বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

গুলিবিদ্ধ গোবিন্দর বয়ানে সন্তুষ্ট নয় পুলিশ, মেয়েকে জিজ্ঞাসাবাদ

Anima Rakhi | আপডেট: ০২ অক্টোবর ২০২৪ - ০৩:৪৮:০৫ পিএম

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা গোবিন্দ নিজের রিভলবার থেকে নিজেই গুলিবিদ্ধ হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল মঙ্গলবার ভোরে কলকাতার উদ্দেশে রওনা দেওয়ার সময় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিজের কাছে রাখা লাইসেন্সপ্রাপ্ত রিভলবারটি নেড়েচেড়ে দেখার সময় হাত থেকে পড়ে যায়। গুলি ছুটে এসে লাগে অভিনেতার পায়ে। যন্ত্রণায় লুটিয়ে পড়েন তিনি। তাকে হাসপাতালে ভর্তির পর পায়ে অস্ত্রপচার করা হয়েছে। 

এ ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বাইয়ের জুহু থানার পুলিশ। তদন্তে নেমে ইতিমধ্যে অভিনেতার কাছ থেকে জবানবন্দিও রেকর্ড করা হয়েছে। তবে বয়ানে নাকি অসঙ্গতি খুঁজে পেয়েছে পুলিশ!

প্রাথমিকভাবে জানা গেছে, মঙ্গলবার ভোর ৪টা ৪৫ মিনিটে দুর্ঘটনা ঘটে। এদিন তার কলকাতায় আসার কথা ছিল, রওনা দেওয়ার আগে নিজের কাছে রাখা রিভলবারটি হাত থেকে হঠাৎই পড়ে যায় আর গুলি এসে লাগে পায়ে। 

পুলিশের কাছে এই অভিনেতা জানিয়েছেন, রিভলবার পরিষ্কার করার জন্য তিনি হাতে নিয়েছিলেন। সেইসময় তা ‘আনলকড’ ছিল। বন্দুকটি প্রায় ২০ বছরের পুরনো। কিন্তু অভিনেতার এই বয়ানে সন্তুষ্ট নয় পুলিশ।

স্থানীয় গণমাধ্যমকে সূত্র বলছে, অভিনেতার বয়ান ফের রেকর্ড করা হতে পারে। এছাড়া অভিনেতার মেয়ে টিনা আহুজাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এদিকে, অভিনেতার ‘হাত থেকে পড়ে গিয়ে গুলিবিদ্ধ’ হওয়ার বিষয়টি বিশ্বাস করতে পারছেন না নেটিজেনরা। এ নিয়ে তুমুল আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

কিউটিভি/অনিমা/০২ অক্টোবর ২০২৪,/বিকাল ৩:৪৬

▎সর্বশেষ

ad