ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

জিবুতি উপকূলে অভিবাসনপ্রত্যাশীবাহী নৌকা ডুবে নিহত ৪৫

Anima Rakhi | আপডেট: ০২ অক্টোবর ২০২৪ - ০২:১৫:২০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : জিবুতি উপকূলে শরণার্থী ও অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে দুটি নৌকা ডুবে ৪৫ জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছেন কয়েক ডজন যাত্রী। তারা সবাই আফ্রিকার। জাতিসংঘের অভিবাসন সংস্থা এমনটি জানিয়েছে।  

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) মঙ্গলবার জানায়, নৌকা দুটি ৩১০ জনকে নিয়ে ইয়েমেন থেকে যাত্রা করে এবং পরে লোহিত সাগরে ডুবে যায়। খবর আল জাজিরার।  
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডলে পোস্ট করে সংস্থাটি জানায়, আইওএম অনুসন্ধান ও উদ্ধার কাজে রাজ্যের জরুরি পরিষেবা সংস্থাগুলোকে সাহায্য করছে। ৩২ জনকে জীবিত পাওয়া গেছে।

জিবুতি কোস্টগার্ড জানায়, সোমবার সকাল থেকে যৌথ উদ্ধার অভিযান চলছে। জীবিত ১১৫ জনকে উদ্ধার করা হয়েছে। কয়েক ডজন যাত্রী এখনো নিখোঁজ। নৌকা দুটি জিবুতির উত্তর-পশ্চিম খোর আঙ্গার অঞ্চলের কাছাকাছি একটি উপকূল থেকে মাত্র ১৫০ দূরত্বে ডুবে যায়।
 
এক বিবৃতিতে কোস্টগার্ড বলছে,‌ ‌‌’আমরা নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করতে এবং জীবিতদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’  

 

এর আগে গত এপ্রিলে একই পথে লোহিত সাগর পাড়ি দেওয়ার সময় জিবুতির উপকূলে নৌকা ডুবে শিশুসহ অন্তত ৩৮ জন প্রাণ হারান।  জুনে মারা যান ৪৯ জন যাদের বেশিরভাগই ইথিওপিয়া ও সোমালিয়ার। সোমালিয়া থেকে নৌকাটি যাত্রা শুরু করেছিল।  

কিউটিভি/অনিমা/০২ অক্টোবর ২০২৪,/দুপুর ২:১৫

▎সর্বশেষ

ad