ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৮২৯

Ayesha Siddika | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৪ - ০৭:৩৭:৩২ পিএম

ডেস্ক নিউজ : রাজধানীসহ সারাদেশে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এদিকে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৪১ জন মারা গেছেন। এর মধ্যে সেপ্টেম্বরের ২৬ দিনেই মারা গেছেন ৫৭ জন। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যা বেশী। তাছাড়া এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৭ হাজার ৩৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। যার মধ্যে সেপ্টেম্বর মাসেই ১৪ হাজার ৫৪৩ জন আক্রান্ত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৩৫২ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে ঢাকা বিভাগে ১৭২ জন, চট্টগ্রাম বিভাগে ৯১ জন, খুলনা বিভাগে ৭৩ জন, বরিশাল বিভাগে ৭১ জন, ময়মনসিংহ বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে ২৪ জন ও রংপুর বিভাগে ২৩ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া, বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ২৯৩১ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭০৫ জন মৃত্যুবরণ করেন। ডেঙ্গুতে আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

 

 

কিউটিভি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৩০

▎সর্বশেষ

ad