ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

পাঁচ মেডিক্যাল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ

Anima Rakhi | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৪ - ০৭:৪৭:৫৯ পিএম

স্বাস্থ্য ডেস্ক : দেশের সরকারি পাঁচটি মেডিক্যাল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, মানিকগঞ্জ মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক মো. মোতাহার হোসেনকে ওই কলেজের অধ্যক্ষ পদে, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের অধ্যাপক সাকি মো. জাকিউল আলমকে একই কলেজের অধ্যক্ষ হিসেবে এবং নেত্রকোনা মেডিক্যাল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের অধ্যাপক রুহুল কুদ্দুসকে পাবনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া হবিগঞ্জ মেডিক্যাল কলেজের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের অধ্যাপক মোস্তাক আহম্মদ ভূঁইয়াকে সুনামগঞ্জ মেডিক্যালের অধ্যক্ষ পদে এবং নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিক্যাল কলেজের ফিজিওলজি বিভাগের অধ্যাপক মো. উজিরে আজম খান একই কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, বদলি বা পদায়ন করা কর্মকর্তারা ১৭ সেপ্টেম্বরের মধ্য বদলি বা পদায়ন কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ১৮ সেপ্টেম্বরে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

কিউটিভি/অনিমা/১৬ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৪৭

▎সর্বশেষ

ad