
তথ্যপ্রযুক্তি ডেস্ক : অপো জানিয়েছে, শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) ব্যবহারকারীদের হাতের নাগালে এনে দিতে রেনো১২ এফ ৫জি স্মার্টফোনটি ডিজাইন করা হয়েছে। ডিভাইসটির এআই ইরেজার ২.০ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই ফোনে তোলা ছবি থেকে অপ্রয়োজনীয় বস্তু মুছে ফেলতে পারবেন। ফলে প্রতিটি শট হবে নিখুঁত। গ্রুপ সেলফির মধ্যে কোনো পথচারীর ছবি অনাকাঙ্ক্ষিতভাবে চলে এলে তাও মুছে ফেলা যাবে সহজেই।
এআই ম্যাজিক স্টুডিও ফিচারের সাহায্যে একটি মাত্র ছবি থেকে ছুটির দিন বা ফ্যাশনের থিমযুক্ত শৈল্পিক ছবি তৈরি করার পাশাপাশি সহজে শেয়ার করা যাবে। এআই স্মার্ট ইমেজ ম্যাটিং ২.০ ফিচারের থাকায় অ্যাপের মধ্যেই খুব দ্রুত মানুষ ও পোষা প্রাণীর ছবি বাদ দিয়ে ইমোজি, স্টিকার ও ব্যাকগ্রাউন্ড যোগ করা যায় এই ফোন থেকে।
অপো’র এআই লিঙ্কবুস্ট প্রযুক্তি দুর্বল সিগনাল ও নেটওয়ার্কের সমস্যা দূর করে সংযোগের মানকে উন্নত করবে। এছাড়া বিকনলিঙ্ক আপনাকে মোবাইল সিগনাল ছাড়াই ভয়েস কল করার সুবিধা দেবে।
নিরাপত্তা:
আরামদায়কভাবে হাতে রাখার সুবিধার পাশাপাশি মজবুত ডিজাইনের রেনো১২ এফ ৫জি-এর অল-অ্যারাউন্ড আর্মার প্রটেকশন ফোনের দীর্ঘস্থায়ী ব্যবহার নিশ্চিত করবে। ওয়াটার রেজিস্ট্যান্স সার্টিফিকেশন ও স্প্ল্যাশ টাচ প্রযুক্তি এই ডিভাইসটিকে করে তুলেছে শক্তিশালী ও স্টাইলিশ।
ব্যাটারি:
৪৫ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং প্রযুক্তির ফোনটির ৫০০০ এমএএইচ ব্যাটারি দেবে দীর্ঘ সময় ধরে পারফরম্যান্সের নিশ্চয়তা। প্রথম থেকে ৫০ মাস পর্যন্ত নির্বিঘ্নে ব্যবহার করা যাবে ফোনটি।
কালার:
অ্যাম্বার অরেঞ্জ ও অলিভ গ্রিন- দুইটি রঙে পাওয়া যাচ্ছে অপো রেনো১২ এফ ৫জি (১২জিবি+২৫৬জিবি)।
ওয়ারেন্টি:
রেনো১২ এফ ৫জি ডিভাইসটি কিনলে গ্রাহকরা ২ বছরের ওয়ারেন্টি পাচ্ছেন বলে জানিয়েছেন অপো বাংলাদেশের অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং।
দাম:
দেশজুড়ে অপো’র অনুমোদিত আউটলেটগুলোতে নতুন এই ডিভাইসটি পাওয়া যাবে ৪২,৯৯০ টাকায়।
কিউটিভি/আয়শা/০৬ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ২:০২






