ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

খালি পেটে আখরোট খেলে কী হয়?

Ayesha Siddika | আপডেট: ৩০ আগস্ট ২০২৪ - ১২:৫২:২৯ পিএম

স্বাস্থ্য ডেস্ক : আখরোট ফলটি দেখতে মূলত গোলাকার। এর ভেতরে থাকে একটি বীজ। সেটিই মূলত খাওয়ার উপযুক্ত। পুষ্টিবিদরা বলছেন, যদি খালি পেটে এটি খেয়ে থাকেন তাহলে শরীরে বেশ কয়েকটি ইতিবাচক পরিবর্তন ঘটবে। নিয়মিত আখরোট খাওয়ার অভ্যাসে আপনি এই ফলটি থেকে পাবেন প্রোটিন, স্নেহ পদার্থ, ফাইবার, অ্যামিনো অ্যাসিড, ম্যাগনেসিয়াম, অ্যান্টি-অক্সিডেন্টের মতো গুরুত্বপূর্ণ উপাদান।

যদি শুধু আখরোট খেতে ভালো না লাগে তবে শরবতে আখরোটের পেস্ট ব্যবহার করুন। সালাদ, পায়েস তৈরিতেও এটি ব্যবহার করতে পারেন। তবে খালি পেটে এমনি আখরোট খেলে দ্রুত এর পুষ্টিগুণ আপনার শরীরে ছড়িয়ে পড়বে।
 
আপনি জানলে অবাক হবেন, শুধু খাবারের স্বাদ বাড়ানোর জন্য নয়, স্বাস্থ্যের যত্ন নিতেও বেশ উপকারী আখরোট। এতে থাকা পুষ্টিগুণ শরীরকে নানা ধরনের রোগের সঙ্গে লড়াই করার জন্য সক্ষম করে তোলে।

পুষ্টিগুণে ভরপুর আখরোট। ছবি: সংগৃহীত

 

পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, খালি পেটে নিয়মিত আখরোট খাওয়ার অভ্যাস ক্যানসার, হার্টের অসুখ, স্নায়ুগত সমস্যা, রক্তচাপ নিয়ন্ত্রণসহ নানা রোগের ওষুধ হিসেবে কাজ করে।
 
তাদের দীর্ঘদিনের গবেষণাটি জার্নাল অব নিউট্রিশনে সম্প্রতি প্রকাশ পেয়েছে। যাতে গবেষকরা দাবি করেছেন, আখরোট একই সঙ্গে হৃদ্‌যন্ত্র এবং মস্তিষ্ক উভয়েরই সুরক্ষা নিশ্চিত করতে পারে। তাই হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো রোগের হাত থেকে বাঁচতে ডায়েটে এ খাবারটিকে রাখতে পারেন।
 
এ ছাড়া আখরোটে থাকা ওমেগা ৩, ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই-র মতো উপাদান ত্বক ও চুলের যত্নে দারুণ কার্যকরী। যাদের ঘুম হয় না এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে না, নিয়মিত আখরোট খাওয়ার অভ্যাসে এ সমস্যা থেকে তারা মুক্তি পাবেন। হাড় ও দাঁতের যত্নেও দারুণ কাজ করে আখরোট।
 
পুষ্টিবিদরা বলছেন, সম্পূর্ণ পুষ্টিগুণ পেতে এবং হজম শক্তি বাড়াতে আখরোটকে পানিতে ভিজিয়ে খালি পেটে খাওয়াই ভালো। তবে পানির পরিবর্তে দুধের সঙ্গেও আখরোট খাওয়া যেতে পারে। তাই খালি পেটে পানিতে বা দুধে ভেজানো ২টি আখরোট নিয়মিত খাওয়ার অভ্যাস করুন। তবে ২টির বেশি আখরোট কখনোই খেতে যাবেন না। এতে হিতে বিপরীত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

 

 

কিউটিভি/আয়শা/৩০ অগাস্ট ২০২৪,/দুপুর ১২:৫০

▎সর্বশেষ

ad