ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

সিজারের সংখ্যা কমাতে সচেতনতা বাড়াতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

Anima Rakhi | আপডেট: ১১ জুলাই ২০২৪ - ০৭:৩২:০১ পিএম

স্বাস্থ্য ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, সিজারের সংখ্যা কমিয়ে আনতে গর্ভবতী মায়েদের আরও সচেতন হতে হবে। সিজারের সংখ্যা যত কমানো যায় ততই মঙ্গল।

মন্ত্রী সিজার কমাতে গর্ভবতী মায়েরা যাতে নিয়মিত ও সময়মতো কমিউনিটি ক্লিনিক, উপজেলা ও জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চেক-আপ করেন, সে লক্ষ্যে বিষয়টি বুঝানোর জন্য গ্রাম পর্যায়ের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

আজ বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৪ উদ্যাপন উপলক্ষ্যে ঢাকায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে আয়োজিত উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য মন্ত্রী বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সবার আগে দেখি এএনসি কর্নার। এখন দেখতে হবে গর্ভবতী মায়েরা কয়টা চেক-আপ করছেন, কোথায় ইনস্টিটিউশনাল ডেলিভারি হচ্ছে ও কোথায় সিজারিয়ান বেশি হচ্ছে। অনেক সময় দেখা যায়, আগে সিজার হয়েছে, তাই করতে হবে। আগে কেন সিজার হলো সেটার মূল কারণ খুঁজে বের করে কাজ করলে সিজারের সংখ্যা অবশ্যই কমিয়ে আনা সম্ভব।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো: আজিজুর রহমান, ইউএনএফপিএ বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিভাবেন্দ্র সিং রঘুবংশী ও পরিবার কল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক আ ন ম আল ফিরোজ উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

কিউটিভি/অনিমা/১১ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৭:৩১

▎সর্বশেষ

ad