ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

আর্জেন্টিনার কোপা জয়ের সম্ভাবনা কেমন, জানাল সুপার কম্পিউটার!

Anima Rakhi | আপডেট: ০৯ জুলাই ২০২৪ - ০৩:১২:৪৬ পিএম

স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকার চ্যাম্পিয়নের দৌড়ে এবারের আসরের শুরু থেকেই আর্জেন্টিনাকে এগিয়ে রেখেছিল ফুটবলের পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান ‘অপ্টা’র সুপার কম্পিউটার। কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায়ের পর সে দৌড়ে এখন একক আধিপত্য আলবিসেলেস্তেদের। ব্রিটিশ ক্রীড়া তথ্য সংরক্ষণকারী ও বিশ্লেষণ সংস্থাটির সবশেষ ভবিষ্যদ্বাণীতে আগের তুলনায় ২১ শতাংশ সম্ভাবনা বেড়েছে মেসিদের।

অতীত ইতিহাস, পরিসংখ্যান ও দলের বর্তমান পারফরম্যান্সের ভিত্তিতে মূলত ভবিষ্যদ্বাণী করে থাকে ব্রিটিশ ক্রীড়া তথ্য সংরক্ষণকারী ও বিশ্লেষণ সংস্থা- অপ্টা। টুর্নামেন্টের শুরু থেকেই তারা এগিয়ে রেখেছিল আর্জেন্টিনাকে। যেখানে আলবিসেলেস্তেদের কোয়ার্টার ফাইনাল খেলার সম্ভাবনা ৮৯.৮, সেমিফাইনাল খেলার সম্ভাবনা ৬৭.২ এবং ফাইনাল খেলার সম্ভাবনা ৫০.৫ শতাংশ ছিল। আর চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ছিল ৩০.৮ শতাংশ।

অন্যদিকে, ফাইনালের দৌড়ে ছিল লাতিন আরেক জায়ান্ট ব্রাজিলও। উরুগুয়ের কাছে টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে কোপার ইতিহাসে রেকর্ড ১৫ বারের শিরোপাজয়ীদের। অন্যদিকে এমিলিয়ানো মার্টিনেজ বীরত্বে ইকুয়েডরের বিপক্ষে টাইব্রেকারে জিতে শেষ চারে পৌঁছে গেছে আর্জেন্টিনা।

আগামীকালকের সেমিতে তাদের প্রতিপক্ষ কানাডা। এই ম্যাচেও আকাশী-সাদাদের জয়ের প্রবল সম্ভাবনা দেখছে ওপটার সুপার কম্পিউটার। তাদের ম্যাচ প্রেডিকশন বলছে, আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৭৬.৭ আর কানাডার ৯.৮ শতাংশ।

কিউটিভি/অনিমা/০৯ জুলাই ২০২৪,/বিকাল ৩:১২

▎সর্বশেষ

ad