ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ব্যাটিং তাণ্ডব চালিয়ে অভিষেকের সেঞ্চুরি

Ayesha Siddika | আপডেট: ০৭ জুলাই ২০২৪ - ০৬:৩৭:০৪ পিএম

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টিতে ব্যাটিং তাণ্ডব চালিয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন অভিষেক শর্মা। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালান ভারতীয় তরুণ এই ওপেনার। ২৩ বছর বয়সী এই তারকা ওপেনার ক্যারিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমই তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেছেন। 

রোববার জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ১৩.৬ ওভারে দলীয় ১৪৭ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন অভিষেক শর্মা।

বিশ্বকাপ জয়ের পরের ম্যাচেই হেরে গেল ভারত তার আগে ৪৭ বল মোকাবেলা করে ৭টি চার আর ৮টি দৃষ্টিনন্দন ছক্কার সাহায্যে ১০০ রান পূর্ণ করেই সাজঘরে ফেরেন অভিষেক শর্মা।

গতকাল সিরিজের প্রথম ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় অভিষেক শর্মার। ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচে শূন্য রানে ফিরলেও আজ দ্বিতীয় ম্যাচেই সেঞ্চুরি করে নিজের জাত চেনালেন ভারতীয় এই তারকা।

 

 

কিউটিভি/আয়শা/০ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৬:৩৩

▎সর্বশেষ

ad