ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

চলে গেলেন মাঠে হার্ট অ্যাটাক করা সালাহর সতীর্থ

Anima Rakhi | আপডেট: ০৬ জুলাই ২০২৪ - ১০:১৪:২৫ পিএম

স্পোর্টস ডেস্ক : গত মার্চে খেলা চলাকালীন মাঠে অজ্ঞান হয়ে পড়েছিলেন মিশরের ফুটবলার আহমেদ রেফাত। হাসপাতালে নেওয়ার পর জানা যায়, তার হার্ট অ্যাটাক হয়েছে। সে ঘটনার পর আর সুস্থ হয়ে মাঠে ফেরা হয়নি তার।

আজ সকালে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন রেফাত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩১ বছর। রেফাতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় দলে তার সতীর্থ মোহাম্মদ সালাহ।

সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধু রেফাতের একটি ছবি পোস্ট করেছেন সালাহ। ক্যাপশনে লিখেছেন, ‘আল্লাহ তার (রেফাত) পরিবার ও প্রিয়জনদের ধৈর্য ধরার তৌফিক দিন।

মিশরের জার্সিতে ৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন রেফাত। ক্লাব পর্যায়ে খেলতেন স্থানীয় মডার্ন ফিউচারের হয়ে। গত ১১ মার্চ ফিউচার ও ইত্তিহাদের ম্যাচের শেষ দিকে হঠাৎ মাঠেই লুটিয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে ম্যাচ স্থগিত করে তাকে হাসপাতালে নেওয়া হয়।
 
সেখানে ৯ দিন কোমায় ছিলেন রেফাত। পরে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরলেও মাঠে ফিরতে পারেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছিলেন, আর কখনো ফুটবলে ফেরা হবে না।
 
গোলডটকম সূত্রে জানা যায়, গত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রেফাত। তখন হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কিউটিভি/অনিমা/০৬ জুলাই ২০২৪,/রাত ১০:১৪

▎সর্বশেষ

ad