ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ইরানের নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন ভেনিজুয়েলার

Ayesha Siddika | আপডেট: ০৬ জুলাই ২০২৪ - ০৭:৫৯:০০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়, ভেনিজুয়েলা এই প্রত্যয় ব্যক্ত করছে যে ইরানের জনগণের সিদ্ধান্ত এই জাতির সমৃদ্ধিতে অবদান রাখবে। সেইসাথে নতুন বহুমুখী বিশ্বে একটি উদীয়মান শক্তি হিসেবে অবদান রাখবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে এবং ‘বহুপাক্ষিকতা ও বিশ্বশান্তির হুমকিস্বরূপ আধিপত্যবাদকে’ পরাজিত করতে পেজেশকিয়ান ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার সরকারের ‘সর্বাত্মক সমর্থন’ পাবেন।
 
ইরান ও ভেনিজুয়েলা বহু বছর ধরে একে অপরের ঘনিষ্ঠ মিত্র। ২০২২ সালে মাদুরোর তেহরান সফরের সময় দুই দেশ একটি ২০ বছরের কৌশলগত সহযোগিতা পরিকল্পনা স্বাক্ষর করে। 
 
ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটে জয়লাভ করেছেন সংস্কারপন্থি পার্থী মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার অনুষ্ঠিত দ্বিতীয় দফার নির্বাচনে পেজেশকিয়ান এক কোটি ৬৩ লাখ এবং তার প্রতিদ্বন্দ্বী সাইদ জালিলি এক কোটি ৩৫ লাখ ভোট পেয়েছেন বলে দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে।
 
চলতি বছরের মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তার মৃত্যুর পর ইরানে আগাম প্রেসিডেন্ট নির্বাচন ঘোষণা করা হয়। এই জয়ের মধ্যে দিয়ে ইব্রাহিম রাইসির স্থলাভিষিক্ত হবেন পেজেশকিয়ান।

 

কিউটিভি/আয়শা/০৬ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৭:৫৮

▎সর্বশেষ

ad