ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

নওগাঁ পল্লী বিদ্যুত সমিতি-২ এর কর্ম বিরতি পালন

Ayesha Siddika | আপডেট: ০৬ জুলাই ২০২৪ - ০৫:৩৫:০৭ পিএম

তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : প্রধানমন্ত্রী ও বিদ্যুত বিভাগের নির্দেশনা অমান্য করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পল্লী বিদ্যুত সমিতি সমূহে শোষণ, নির্যাতন, নিপীড়ন অব্যাহত রাখা, গুনগত মানহীন মালামাল ক্রয় করে গ্রাহক ভোগান্তি বৃদ্ধি করার প্রতিবাদে এবং স্মার্ট ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে বিআরইবি-পিবিএস একীভূতকরণ সহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন ও সকল চুক্তিভিত্তিক/অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিত করনের দাবিতে কর্মবিরতি পালন করছে সারাদেশের পল্লী বিদ্যুত সমিতির প্রায় ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারী। এরই ধারাবাহিকতায় পত্নীতলায় নওগাঁ পল্লী বিদ্যুত সমিতি-২ এর কর্মকর্তা-কর্মচারীরা শনিবার বিদ্যুত ব্যবস্থা ও জরুরী গ্রাহক সেবা সচল রেখে স্থায়ী কার্যালয়ে কর্মবিরতি পালন করছেন।

কর্মবিরতি পালন কালে আন্দোলনের পক্ষে বক্তব্য রাখেন  নওগাঁ পবিস-২ এর ডিজিএম কারিগরি (সদর) শাহীন কবির, এজিএম (ওএন্ডএম) আব্দুল মোতালেব, লাইনম্যান গ্রেড-১ আব্দুল কুদ্দুস, লাইনম্যান লেবেল-১ সাজ্জাদ হোসেন, লাইন শ্রমিক গোল্ডেন, মহিলা কর্মচারীদের পক্ষে বিলিং সুপারভাইজার নিগার সুলতানা, বিলিং সহকারী নারগিস বানু প্রমুখ।

 

কিউটিভি/আয়শা/০৬ জুলাই ২০২৪,/বিকাল ৫:৩০

▎সর্বশেষ

ad