ব্রেকিং নিউজ
রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি

কোপাতে শুরুর একাদশেই মেসিকে চায় আর্জেন্টিনা

Anima Rakhi | আপডেট: ১৪ জুন ২০২৪ - ০৮:৪৮:৩১ পিএম

স্পোর্টস ডেস্ক : আসন্ন কোপা আমেরিকায় শুরু থেকেই লিওনেল মেসিকে দলে পেতে চায় আর্জেন্টিনা। এ জন্য সবশেষ ম্যাচেই মেসিকে বদলি হিসেবে নামানো হয়েছিল। এই মহাতারকাকে নিয়ে বিশেষ পরিকল্পনা নিয়ে আগাচ্ছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি।

স্কালোনি আশা করছেন, কোপা লড়াইয়ে নামার আগে গুয়াতেমালার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে পুরোটা সময় খেলবেন মেসি। 

অনেকটা সময় পেশির চোট ভুগেছেন মেসি। ফলে ইন্টার মায়ামির হয়ে খেলতে পারেননি বেশ কিছু ম্যাচেও।

শুক্রবার সংবাদ সম্মেলনে স্কালোনি জানিয়েছেন, মেসির বর্তমান শারীরিক কন্ডিশন বেশ ভালো। তবে সামনের প্রস্ততি ম্যাচে কতো মিনিট খেলবে তা নির্ভর করবে মেসির শারীরিক সক্ষমতার ওপর।

আগামী শুক্রবার কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আর্জেন্টিনা। ‘এ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ পেরু ও চিলি।

কিউটিভি/অনিমা/১৪ জুন ২০২৪,/রাত ৮:৪৮

▎সর্বশেষ

ad