ব্রেকিং নিউজ
রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি

প্রাণ জুড়াবে ম্যাঙ্গো স্মুদি

Ayesha Siddika | আপডেট: ১৪ জুন ২০২৪ - ০৫:১৬:০১ পিএম

লাইফ ষ্টাইল ডেস্ক : আম দিয়ে তৈরি স্মুদি সবারই প্রিয়। গরমে প্রশান্তি জোগায় এই পানীয়। পাকা আম দিয়ে ঠান্ডা স্মুদি বানিয়ে পরিবেশন করতে পারেন। এই গরমে প্রাণ জুড়াবে পানীয়টি। জেনে নিন কীভাবে বানাবেন—

উপকরণ

১. পাকা আম ১টি
২. দুধ আধা গ্লাস
৩. বরফ কিউব ৩-৪টি
৪. টকদই ১/৪ কাপ ও
৫. মধু ১ টেবিল চামচ।

পদ্ধতি
আম, দুধ, বরফ, টকদই ও মধু একসঙ্গে ব্লেন্ড করে নিন। যখন মিশ্রণটি মিহি হয়ে ঘন হয়ে যাবে তখন গ্লাসে ঢেলে ওপরে বরফ দিয়ে পরিবেশন করুন।

স্পোর্টস ডেস্ক : কারও শরীরের আকার নিয়ে রসিকতা করা একেবারেই অপরিপক্ব মানসিকতার লক্ষণ। আবার সেটা যদি হয় শুধু খেলার মাঠে কেউ যথাযথ পারফর্ম করতে না পারার ফলে, তাহলে বিষয়টি অত্যন্ত গর্হিত কাজের পর্যায়ে চলে যায়। পাকিস্তান দলে ফর্ম নিয়ে তোপের মুখে থাকা আজম খানকে প্রতিনিয়ত তার স্থুলাকৃতির শরীরের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হতে হচ্ছে।

বিশ্বকাপের আগে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সিরিজের সময় থেকেই নিন্দুকদের চক্ষুশূল হয়েছিলেন আজম খান। সে সময় তার ফিটনেস এবং পারফরম্যান্স নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্যের বন্যা বয়ে যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে অঘটনের শিকার হয় পাকিস্তান। সে ম্যাচে রানের  খাতা না খুলেই সাজঘরের পথ ধরেন আজম। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ব্যাপক বডি শেমিং করা হয়।

পাকিস্তানের কিংবদন্তি উইকেটকিপার-ব্যাটার মইন খানের ছেলে আজমকে দলে নেওয়ায় কেউ কেউ স্বজনপ্রীতির গন্ধও খুঁজে পান। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পর ভারত এবং কানাডার বিপক্ষে তাকে একাদশে রাখা হয়নি। প্রসঙ্গত, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সবশেষ ম্যাচ আগামী ১৬ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে।

 

 

কিউটিভি/আয়শা/১৪ জুন ২০২৪,/বিকাল ৫:০০

▎সর্বশেষ

ad