ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

সাকিবদের জয় উপভোগ করলেন হামজাও

Anima Rakhi | আপডেট: ১৪ জুন ২০২৪ - ০৬:২১:০৮ পিএম

স্পোর্টস ডেস্ক : নেদারল্যান্ডসকে ২৫ রানে হারিয়ে সুপার এইটে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার (১৩ জুন) রাতে কিংসটাউনে ডাচদের ধরাশায়ী করেন সাকিব-রিশাদরা। ইংল্যান্ডে বসে বাংলাদেশের এই ম্যাচ উপভোগ করেছেন বাংলাদেশই বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলার হামজা চৌধুরী।

বাংলাদেশের ম্যাচ চলাকালে নিজের ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেন হামজা। যাতে দেখা যায়, দেয়ালে সাঁটানো টেলিভিশন, সেখানে চলছে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ।

হামজার ক্রিকেটপ্রীতির কথা কমবেশি সবার জানা। ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের সময় বাবা দিবসে তার বাবাকে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচের টিকিট উপহার দিয়েছিলেন হামজা।

২০২০ সালে দেশের একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে সাকিবের প্রতি মুগ্ধতার কথাও জানিয়েছিলেন হামজা, ‘তিনি অনেক উঁচু মানের খেলোয়াড়। ব্যাটিং–বোলিং দুটিতেই ভালো। বড় ম্যাচে ও কঠিন মুহূর্তে ভালো খেলতে পারেন। তার ব্যক্তিত্ব আমার ভালো লাগে।’

প্রসঙ্গত, ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলে খেলা এই ফুটবলারকে শিগগিরই বাংলাদেশ জাতীয় ফুটবল দলে দেখা যেতে পারে। তাকে বাংলাদেশের জার্সিতে খেলাতে আগ্রহী বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সে লক্ষ্যে সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করার কাজ চলছে। এরই মধ্যে বাংলাদেশের পাসপোর্টের আবেদনও করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব লেস্টার সিটিতে খেলা হামজা।

কিউটিভি/অনিমা/১৪ জুন ২০২৪,/সন্ধ্যা ৬:২০

▎সর্বশেষ

ad