ব্রেকিং নিউজ
উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী পাঁচ ক্রুসহ পাকিস্তানের মালবাহী উড়োজাহাজ নিখোঁজ তৃণমূলের ৪৪০ কোটি টাকার ব্যাংক হিসাব জব্দ বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনী-সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে নিহত ৩০ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের

আবেদনময়ী লুকে আইটেম গানে প্রিয়া অনন্যা

Ayesha Siddika | আপডেট: ১৪ জুন ২০২৪ - ০৪:৪৭:৩৮ পিএম

বিনোদন ডেস্ক : মডেল-অভিনেত্রী প্রিয়া অনন্যা। আইটেম গানে আবেদনময়ী লুকে ধরা দিয়ে এরই মধ্যে নিজেকে জানান দিয়েছেন তিনি। বর্তমানে চলচ্চিত্র ও মিউজিক ভিডিওতে সমানতালে কাজ করছেন তিনি। সর্বশেষ তাকে ‘শেষ বাজি’ সিনেমার আইটেম গানে দেখা গেছে। এবার দেখা যাবে ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমায়। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সিনেমাটিতে আইটেম গার্ল হিসেবে পর্দায় প্রিয়া অনন্যা।

এরই মধ্যে আইটেম গার্ল হিসেবে তিনি ঢালিউডে মুগ্ধতা ছড়িয়েছেন। যার ফলে বর্তমানে দেশীয় চলচ্চিত্রের আইটেম গান মানেই প্রিয়া অনন্যা! তারই ধারাবাহিকতায় ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমায় নায়ক মুন্না খানের সঙ্গে তাকে ‘মংলু মদ’ নামে আইটেম গানে পর্দায় দেখা যাবে। আইটেম গানের কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান। শুক্রবার (১৪ জুন) গান-ভিডিও মুক্তি পেয়েছে।

 

আবেদনময়ী লুকে আইটেম গানে প্রিয়া অনন্যা

প্রিয়া অনন্যা বলেন, ‘শেষ বাজি’ সিনেমার আইটেম গান থেকে বেশ সাড়া পেয়েছিলাম। এরপর থেকে কাজের সংখ্যা আরও বেড়েছে। নিজেকে ভেঙে নতুনভাবে পারফর্ম করেছি। আশা করছি, ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার গানটিও সবার পছন্দ হবে।’

আবেদনময়ী লুকে আইটেম গানে প্রিয়া অনন্যা

ক্রাইম থ্রিলার ঘরানার এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুন্না খান, কলকাতার কৌশানি মুখার্জি, দীপা খন্দকার, মিশা সওদাগর, বড় দা মিঠু, শিমুল খান, ডন প্রমুখ। কাহিনি ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করেছেন মুন্না খান।

 

কিউটিভি/আয়শা/১৪ জুন ২০২৪,/বিকাল ৪:৪৫

▎সর্বশেষ

ad