ব্রেকিং নিউজ
বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ? ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ২৬ কার্যদিবস শেষে সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত ৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র ১২.৫০ % নগদ লভ্যাংশ অনুমোদিত

Anima Rakhi | আপডেট: ১২ জুন ২০২৪ - ০৬:৫৬:৫১ পিএম

ডেস্ক নিউজ : দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বুধবার সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ বি এম ইকবাল।

ব্যাংকের ভাইস চেয়ারম্যান মঈন ইকবালসহ ব্যাংকের পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যদের মধ্যে বি এইচ হারুন, আব্দুস সালাম মুর্শেদী এমপি, শফিকুর রহমান, জামাল জি আহমেদ, নাহিয়ান হারুন, শায়লা শেলী খান, স্বতন্ত্র পরিচালক নব গোপাল বনিক, কাইজার এ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আবু জাফর, কোম্পানি সচিব মোহাম্মদ আকরাম হোসেন, এফসিএস এবং উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারবৃন্দ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। সভায় ১২.৫০% নগদ লভ্যাংশ অনুমোদিত হয়।

সভাপতির বক্তব্যে ডা. এইচ বি এম ইকবাল, ব্যাংকের গ্রাহক ও শেয়ারহোল্ডারবৃন্দ, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং গণমাধ্যমসহ সকলের অংশগ্রহণ ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। এছাড়াও তিনি অর্থনৈতিক যাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার মাধ্যমে আগামী দিনগুলোতে ব্যাংকের সবাইকে একযোগে কাজ করতে আহ্বান জানান।

সভায় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আবু জাফর, ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন পরিসংখ্যান উপস্থাপন করেন এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

কিউটিভি/অনিমা/১২ জুন ২০২৪,/সন্ধ্যা ৬:৫৬

▎সর্বশেষ

ad