ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ইয়েমেনে নৌকাডুবি, ৩৮ জনের প্রাণহানি

Anima Rakhi | আপডেট: ১১ জুন ২০২৪ - ১০:৪৫:৩৮ এএম

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের এডেনে নৌকাডুবির ঘটনায় হর্ন অফ আফ্রিকা থেকে আগত অন্তত ৩৮ জন অভিবাসীর প্রাণহানির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার স্থানীয় এক কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সের।

রুদুম জেলার পরিচালক হাদি আল-খুরমা রয়টার্সকে বলেন, এডেনের পূর্বে শাবওয়া গভর্নরেটের তীরে পৌঁছানোর আগেই নৌকাটি ডুবে যায়।

তিনি বলেন, জেলে এবং  স্থানীয় বাসিন্দারা ৭৮ জনকে উদ্ধার করতে পারলেও প্রাণ হারিয়েছেন অন্তত ৩৮ জন অভিবাসী। 

তিনি আরও বলেন, নৌকায় থাকা প্রায় ১০০ জন এখনো নিখোঁজ রয়েছে। অনুসন্ধান এখনও চলমান রয়েছে। এবং জাতিসংঘকে ঘটনাটি জানানো হয়েছে। 

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত বছর হর্ন অফ আফ্রিকা থেকে ৯৭ হাজার অভিবাসী ইয়েমেনে এসেছে।

কিউটিভি/অনিমা/১১ জুন ২০২৪,/সকাল ১০:৪৫

▎সর্বশেষ

ad