ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

সুতার ঘাটতি ৪ লাখ টন, সংসদে বস্ত্রমন্ত্রী

Ayesha Siddika | আপডেট: ১০ জুন ২০২৪ - ০৯:২২:৫৯ পিএম

ডেস্ক নিউজ : তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে নিট সুতার চাহিদার তুলনায় চার লাখ টন সুতার ঘাটতি রয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। সোমাবার বিকেলে সংসদের বাজেট অধিবেশনে সদস্য মো. জাকারিয়ার লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদে সভাপতিত্ব করেন।

মন্ত্রী বলেন, তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে ওভেন এবং ডেনিমের চাহিদা প্রায় আট বিলিয়ন মিটার। এর মধ্যে চার বিলিয়ন মিটার দেশে উৎপাদিত হয় এবং চার বিলিয়ন মিটার আমদানি করা হয়। নিট সুতার চাহিদা প্রায় ১৬ লাখ টন। এর মধ্যে ১২ লাখ টন সুতার দেশে উৎপাদিত হয় এবং প্রায় চার লাখ টন ঘাটতি রয়েছে, যা আমদানি করা হয়।

তিনি জানান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তর পোশাক কর্তৃপক্ষ হিসেবে বস্ত্র শিল্পের নিবন্ধন দিচ্ছে। পোশাক কর্তৃপক্ষ সেবা সহজ করার ফলে শিল্প উদ্যোক্তারা দেশে নতুন নতুন বস্ত্র ও সুতা উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান স্থাপন করছে। ফলে তৈরি পোশাক রপ্তানির জন্য ওভেন রপ্তানির জন্য ওভেন ও ডেনিম বস্ত্রের ঘাটতি ক্রমান্বয়ে কমে আসবে।

জাহাঙ্গীর কবির নানক জানান, বর্তমানে দেশের স্থানীয় বাজারে বাৎসরিক বস্ত্রের চাহিদার পরিমাণ প্রায় ৭ বিলিয়ন মিটার। দেশের স্থানীয় বাজারে বস্ত্রের চাহিদার ঘাটতি নেই।

 

 

কিউটিভি/আয়শা/১০ জুন ২০২৪,/রাত ৯:১৪

▎সর্বশেষ

ad