ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

শেখ হাসিনাসহ অতিথিদের মঞ্চে ডেকে নিলেন মোদি

Anima Rakhi | আপডেট: ১০ জুন ২০২৪ - ১০:০৪:১৫ এএম

ডেস্ক নিউজ : নতুন করে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদি। রোববার রাজধানী নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে জঁমকালো আয়োজনের মধ্যে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। প্রধানমন্ত্রী মোদি ছাড়াও এদিন ভারতের নতুন জোট সরকারের ৭২ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ নেন।

WhatsApp Image 2024-06-09 at 22.48.01_073e3de1

শপথ গ্রহণ শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আমন্ত্রিত অতিথিদের মঞ্চে ডেকে নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। এরপর তারা একসঙ্গে সবাই ছবি তোলেন।

এর আগে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় দিল্লির রাষ্ট্রপতি ভবনে উপস্থিত হন শেখ হাসিনাসহ আমন্ত্রিত অতিথিরা। এ সময় তারা মঞ্চের সামনে আসন গ্রহণ করেন।

WhatsApp Image 2024-06-09 at 22.48.01_7e8d7cfe

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকালই ভারতে যান। ভারতে অবতরণের পর উষ্ণ অভ্যর্থনায় তাকে বরণ করে নেওয়া হয়।

WhatsApp Image 2024-06-09 at 22.48.00_5953cbde

এই ৭২ জনের মধ্যে ৩০ জন পূর্ণমন্ত্রী, ৩৬ জন প্রতিমন্ত্রী এবং পাঁচজন ইন্ডিপেনডেন্ট চার্জ। তবে কাকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে সেটি আজ নির্ধারণ করা হয়নি। পরে যে কোনো সময় এ ব্যাপারে ঘোষণা দেওয়া হবে।

কিউটিভি/অনিমা/১০ জুন ২০২৪,/সকাল ১০:০৪

▎সর্বশেষ

ad