ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

মোদীর শপথ: শুক্রবার নয়, শনিবার দিল্লি যাচ্ছেন শেখ হাসিনা

Ayesha Siddika | আপডেট: ০৬ জুন ২০২৪ - ০৭:২৮:৫১ পিএম

ডেস্ক নিউজ : লোকসভা নির্বাচনে টানা তৃতীয়বারের মতো জয় পেয়ে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন ভারতীয় জনতা পার্টির (বিজেপির) শীর্ষ নেতা নরেন্দ্র মোদী। এ অনুষ্ঠানিকতায় তার দাওয়াত পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মোদী ও তার পরিষদের শপথ অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবারের পরিবর্তে শনিবার (৮ জুন) ভারত যাবেন সরকার প্রধান। প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রী শনিবার বেলা ১১টায় নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়া শেষে ১০ জুন দুপুরে দেশে ফিরবেন।

এর আগে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল শুক্রবার (৭ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লি যাবেন। আগামী ৯ জুন মোদির শপথ নেওয়ার কথা।

গতকাল বুধবার (জুন ৫) রাতে শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে আলাপকালে তাকে ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদী। ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৩ ও ইন্ডিয়া জোট ২৩৪ আসনে জয় পেয়েছে।

 

কিউটিভি/আয়শা/০৬ জুন ২০২৪,/সন্ধ্যা ৭:১৫

▎সর্বশেষ

ad