ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

পশ্চিমা বিশ্বকে ফের সতর্ক করলেন পুতিন

Anima Rakhi | আপডেট: ০৬ জুন ২০২৪ - ১১:৩৭:২৭ এএম

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমা বিশ্বকে ফের কড়া হুশিয়ারি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কো চাইলে অন্য দেশকে অস্ত্র সরবরাহ করে পশ্চিমা স্থাপনায় হামলা চালাতে পারে বলে সর্তক করেন তিনি। 

স্থানীয় সময় বুধবার (৫ জুন) সেন্ট পিটার্সবার্গে সংবাদ সম্মেলনে ইউক্রেনে পশ্চিমা দেশগুলোর দূরপাল্লার অস্ত্র সরবরাহের নিন্দা জানান পুতিন। 

রুশ প্রেসিডেন্ট বলেন, কেউ যদি রুশ ভূখণ্ডে হামলার জন্য অস্ত্র পাঠাতে পারে, তবে মস্কোরও একই অধিকার আছে। পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেন। 

তিনি বলেন, রাশিয়ার সার্বভৌমত্ব বা আঞ্চলিক অখণ্ডতা হুমকির মুখে পড়লে যেকোন পদক্ষেপ নিতে পারে তার সরকার। সবকিছু ব্যবহারের সম্ভাবনা আছে উল্লেখ করে একে হালকাভাবে না নেয়ার পরামর্শ দেন তিনি। 

সম্প্রতি রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর জন্য ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র সরবরাহ করে যুক্তরাষ্ট্র ও জার্মানি। এরপর এই হুশিয়ারি দিলেন পুতিন।

কিউটিভি/অনিমা/০৬ জুন ২০২৪,/সকাল ১১:৩৬

▎সর্বশেষ

ad