ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

অজিদের বিপক্ষে লড়াই করে হারল ওমান

Anima Rakhi | আপডেট: ০৬ জুন ২০২৪ - ১১:০৬:২০ এএম

স্পোর্টস ডেস্ক : প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। কদিন আগেও যারা ওয়ানডে বিশ্বকাপ উঁচিয়ে ধরেছে। এবার মিশন টি-টোয়েন্টি বিশ্বকাপ। অথচ সেই দলটির বিপক্ষে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পাওয়া ওমানের সে কি দুর্দান্ত লড়াই। হারার আগে হারতে হয় না কখনোই। ম্যাচে নামার আগে ওমান জানিয়েছিল সে কথা। জানিয়েছিল প্রতিপক্ষ কে সেটা ভুলে গিয়েই জয়ের জন্য মাঠে নামবে, লড়বে তারা। 

সেই কথা রেখেছে ওমান। ম্যাচ হারলেও বুক চিতিয়ে লড়াই করেছে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে। অস্ট্রেলিয়াকে ১৬৪ রানে আটকে দিয়ে শেষ পর্যন্ত ১২৫ রান করতে পেরেছে ওমান।  ম্যাচ হেরেছে ৩৯ রানের ব্যবধানে। দারুন জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে অজিরা।

অথচ, শুরুতে ব্যাট করতে নামা অজিরা এদিন দেড়শ রানের লড়াকু ভিত পায় কিনা সেটি নিয়েই ছিল শঙ্কা।  ১৫ ওভারে দলটির সংগ্রহ ছিল মোটে ১০০ রান। সেখান থেকে দলকে লড়াকু পুঁজি পাইয়ে দিয়েছেন মার্কাস স্টয়নিস। ব্যাট হাতে শেষদিকে ঢাল হয়ে দাঁড়িয়েছেন অজিদের হয়ে। ওমান বোলারদের কচুকাটা করে ৩৬ বলে ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে পাইয়ে দিয়েছেন ৫ উইকেটে ১৬৪ রানের লড়াকু ভিত।

শক্তিশালী অজি বোলিং লাইন আপের বিপক্ষে এই রান তাড়া করা কঠিনই ছিল ওমানের। জবাব দিতে নেমে সেই কাজটা আরও কঠিন হয়ে পড়ে ৩৪ রানে ৪ উইকেট খুঁইয়ে ফেললে। এরপর অবশ্য লড়াই করেন আয়ান খান। মেহরান খানকে নিয়ে দলকে টানছিলেন তিনি। স্বপ্ন দেখাচ্ছিলেন দারুণ কিছু করে দেখানোর। তবে এ দুজ ফিরলে একরকম নিশ্চিত হয়ে যায় ওমানের হার।  পরে লক্ষ্যটা হয়ে দাঁড়ায় ব্যবধান কমানোর।  শেষ পর্যন্ত ৯ উইকেটে ১২৫ রান তুলতে পেরেছে ওমান। দলের হয়ে ৩০ বলে ৩৬ রান করেন আয়ান। অন্যদিকে ১৬ বলে ২৭ রান আসে মেহরানের ব্যাট থেকে। 

কিউটিভি/অনিমা/০৬ জুন ২০২৪,/সকাল ১১:০৫

▎সর্বশেষ

ad