ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

আল্লাহ যেন কোনো সন্তানকে এমন করে মা-হারা না করে: শাহনাজ খুশি

Ayesha Siddika | আপডেট: ০৪ জুন ২০২৪ - ১১:০৫:১৬ পিএম

ডেস্ক নিউজ : অভিনেত্রী ও মডেল রিশতা লাবনী সীমানা হাসাপাতালে ১৪দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সীমানা স্বামী ও দুই ছেলে রেখে গেছেন।  সীমানার অকাল মৃত্যুতে সহশিল্পীরাও আবেগপ্রবণ হয়ে পড়েছেন। হাতড়াচ্ছেন তার সঙ্গে কাটানো নানা স্মৃতি। অভিনেত্রীকে নিয়ে দিচ্ছেন নানা বেদনাময় স্ট্যাটাস। 

কিন্তু সময়ের নিষ্ঠুরতা ওদের শুন্যতা, ওদের হিসেব কষে বলে দেবে?! মা! কিছুতে পূরণ না হওয়া একটা আশ্রয়, একটা নিশ্চিত নির্ভরতা! কত স্বপ্ন ছিল তোর বাচ্চাদের নিয়ে! আল্লাহ যেন কোনো সন্তান এমন বয়সে/ এমন করে মা হারা না করে।

শাহনাজ খুশি আরেকটি স্ট্যাটাসে সীমানাকে নিয়ে লেখেন, প্রতিদিন সকালে উঠেই, আগে নিউজ স্ক্রল করে দেখি, তোর কোনো ভালো খবর আছে নাকি। আজও তাই করতে যেয়ে, তোর এ খবর পেলাম! তোর সঙ্গেকার সব স্মৃতি দুই চোখে ভীড় করছে, তোর বাচ্চা দুইটা……….!সব যন্ত্রণার অবসান হলো আজ। শান্তিতে ঘুমা!

 

 

কিউটিভি/আয়শা/০৪ জুন ২০২৪,/রাত ১১:০১

▎সর্বশেষ

ad