ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ইউরোপের শীর্ষ ফুটবল লিগে অবনমনের শঙ্কায় যে দলগুলো

Ayesha Siddika | আপডেট: ১৩ মে ২০২৪ - ০৭:১১:২৭ পিএম

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগ

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে সবার আগে রেলিগেশন বা অবনমনে পড়েছে শেফিল্ড ইউনাইটেড। গোল খাওয়ার নতুন রেকর্ড গড়ে এবার অবনমিত হতে হয় ক্লাবটিকে। তাদের পাশাপাশি বার্নলি সিটিও। দ্বিতীয় স্তরে নেমে গেছে। তবে তৃতীয় দল হিসেবে কোন দল অবনমিত হবে তা জানা যাবে আগামী সপ্তাহে। অবনমন হওয়ার দৌড়ে রয়েছে লুটন টাউন এবং নটিংহ্যাম ফরেস্ট। ৩৭ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে রয়েছে ফরেস্ট। আর সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তার পড়ের স্থানেই লুটন। শেষ সপ্তাহে ফরেস্ট হার এড়াতে পারলেই রেলিগেশন নিশ্চিত হবে লুটনের।

লা লিগা 
স্প্যানিশ লিগে দুইটি ক্লাবের অবনমন নিশ্চিত হয়ে গেছে। আলমেরিয়া ও গ্রানাডা আগামী মৌসুমে দ্বিতীয় বিভাগে খেলবে। তবে তৃতীয় দল হিসেবে কে অবনমিত হবে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। লা লিগায় ৩৫ গেইম উইক শেষ হয়েছে। আরও তিনটি করে ম্যাচ বাকি রয়েছে সকল দলের। আর অবনমন অঞ্চলে রয়েছে পাঁচটি দল। লাস পালমাস, মায়োর্কা, রায়ো ভায়াকানো, সেলতা ভিগো এবং কাদিজের মধ্যে একটি দল অবনমিত হবে। যেখানে সবার থেকে পিছিয়ে রয়েছে কাদিজ। 

Almeria put out of their misery as La Liga relegation confirmed with defeat  to Getafe - Football España
স্প্যানিশ লিগে সবার আগে রেলিগেশনে পড়েছে আলমেরিয়া।

সিরি আ 

ইতালিয়ান সিরি আ’তেও অবনমনের দৌড়ে রয়েছে কয়েকটি ক্লাব। এরই মধ্যে অবনমন নিশ্চিত হয়ে গেছে সালেরনিতানার। তবে এখনও  রেলিগেশন ঠেকাতে  লড়াই করছে ছয়টি ক্লাব। ৩৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১৯তম স্থানে রয়েছে সাসসুয়ালো। ৩৫ ম্যাচ খেলে ৩০ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে রয়েছে উদিনেসে।

ফ্রোসিনোনে ও এমপোলি সমান ৩৬ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে রয়েছে যথাক্রমে ১৬ ও ১৭তম স্থানে। এছাড়াও অবনমনের শঙ্কায় রয়েছে কাগলিয়ারি এবং ভেরোনা।

বুন্দেসলিগা 
জার্মানির বুন্দেসলিগায় দুইটি দল সরাসরি অবনমিত হয়।  আরেকটি দল দ্বিতীয় বিভাগের চ্যাম্পিয়ন হওয়া দলের সঙ্গে খেলে। সেই ম্যাচে যেই দল হারে সেই দল অবনমিত হয়। এরই মধ্যে অবনমিত হয়েছে ডার্মস্ট্যাড। আর বাকি দুই স্থানের জন্য চারটি দল। ৩৩ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের ১৭তম স্থানে রয়েছে কোলন। তারা শেষ ম্যাচে হারলে অবনমনে পড়বে। 

Darmstadt relegated from Bundesliga after 20th defeat of season |  theScore.com
অবনমনে পড়েছে জার্মান ক্লাব ডার্মস্ট্যাড।

তবে তারা শেষ ম্যাচে জয় পেলে আর ১৬তম স্থানে থাকা ইউনিয়ন বার্লিন শেষ ম্যাচে বড় ব্যবধানে হারলে কোলন দ্বিতীয় বিভাগের চ্যাম্পিয়ন দলের সঙ্গে খেলবে। আর ইউনিয়ন বার্লিন অবনমিত হবে। আরেকটি সমীকরণ রয়েছে। ইউনিয়ন বার্লিন শেষ ম্যাচে জয় পেলে এবং মাইনজ ও বচুম শেষ ম্যাচে হারলে এই দুই দলের কোন একদল দ্বিতীয় বিভাগের চ্যাম্পিয়ন দলের বিপক্ষে খেলবে।


লিগ ওয়ান
ফরাসি লিগেও একই হিসেব-নিকেশ। ১৮ দলের এই লিগে টেবিলের তলানিতে থাকা দুই দল অবনমিত হবে। আর তার উপরের দল দ্বিতীয় বিভাগের চ্যাম্পিয়ন দলের বিপক্ষে খেলবে। ফরাসি লিগে অবনমন নিশ্চিত হয়েছে ক্লেরমন্টের। তবে অবনমনের বাকি দুই স্পটের জন্য রয়েছে তিনটি ক্লাব।

Lorient 6-2 Saint-Etienne: Ibrahima Kone and Terem Moffi both find the net  twice | Daily Mail Online
অবনমন থেকে বাঁচতে আগামী সপ্তাহে জিততেই হবে লরিয়েন্টকে।

৩৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের ১৭তম স্থানে রয়েছে লরিয়েন্ট। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে মেটজ। ৩৩ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের ১৬ নম্বরে রয়েছে লে হাভরে।  

 

 

কিউটিভি/আয়শা/১৩ মে ২০২৪,/সন্ধ্যা ৭:০৮

▎সর্বশেষ

ad