
তথ্যপ্রযুক্তি ডেস্ক : মোবাইর ফোনে ২০ টাকা রিচার্জের মেয়াদ ৩৫ দিন করল গ্রামীণফোন। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মোবাইল ফোন অপারেটরটি।
সব প্রিপেইড গ্রাহক ইলেকট্রনিক রিচার্জ সিস্টেম (ইআরএস), মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং অনলাইন রিচার্জের মাধ্যমে অফারগুলো উপভোগ করতে পারবেন। রিচার্জের মেয়াদকাল রিচার্জের দিন থেকে শুরু হবে।
গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসিবের ভাষ্য, ‘গ্রামীণফোনের সব কার্যক্রমের কেন্দ্রে থাকেন গ্রাহকরা। তাদের বৈচিত্র্যময় চাহিদা পূরণে প্রতিনিয়ত সহজ ও সুবিধাজনক অফার প্রদানের চেষ্টা করছে গ্রামীণফোন।’
তিনি বলেন, গ্রাহকরা যেন সংযুক্ত থাকতে পারেন এবং তাদের আজকের গতিময় বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার সক্ষমতা থাকে। এজন্য বর্ধিত মেয়াদের নতুন অফারগুলো চালু করা হলো। এই অফার চালু করতে পেরে আমরা আনন্দিত।
কিউটিভি/আয়শা/০৩ মে ২০২৪,/দুপুর ১:৩০






