ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

ভঙ্গুর নখের দাওয়াই

Ayesha Siddika | আপডেট: ০১ মে ২০২৪ - ০৭:২৮:২০ পিএম

লাইফ ষ্টাইল ডেস্ক : অনেকের নখ সহজেই ভেঙে যায়। হারায় তার স্বাস্থ্যের উজ্জ্বলতা। কিন্তু সামান্য যত্নআত্তি করলেই নখ ফিরে পাবে তার ঔজ্জ্বল্য ও মসৃণতা।

 রান্নাঘরে সরিষার তেল রাজত্ব করলেও, কোনো কোনো রান্নার জন্য অলিভ অয়েল কিনে রাখেন অনেকেই। ১ টেবিল চামচ অলিভ অয়েলের সঙ্গে ২ ফোঁটা পাতি লেবুর রস মিশিয়ে নিন। রাতে ঘুমোতে যাওয়ার আগে প্রত্যেকটি নখে মিশ্রণটি নখে ভালো করে ম্যাসাজ করুন। সারা রাত লাগিয়ে রাখার পর সকালে পানি দিয়ে ধুয়ে নিন।
 
ভঙ্গুর নখও শক্ত করে অ্যাপল সাইডার ভিনিগার। তবে এটি সরাসরি লাগাবেন না। একটি পাত্রে পানির সঙ্গে ভিনিগার মিশিয়ে তাতে মিনিট দশেক নখ ডুবিয়ে রাখুন। এর পটাশিয়াম, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম নখের ভিতরের সংক্রমণ কমায়।

বাজার থেকে সৈন্ধব লবণ কিনে আনুন। এই লবণে খুব তাড়াতাড়িই নখ মজবুত হয়। এক বাটি পানিতে সামান্য সৈন্ধব লবণ ও ২-৩ ফোঁটা পাতি লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটিতে কিছুক্ষণ নখ ডুবিয়ে রাখুন। উপকার পাবেন।

ভিটামিন-ই অয়েলও নখের জন্য উপকারী। ভিটামিন-ই ক্যাপসুল কিনে এনে সেটি কেটে নিন। ভিতরের অয়েল নখে মাখিয়ে রাখুন। নখ শক্ত হবে। আর হ্যাঁ, সুস্থ নখ পেতে নখের আকার ছোট ও পরিস্কার রাখুন। নখ ফাইল করার সময় একদিকেই ফাইল চালান, এতে নখ ভঙ্গুর হয়ে পড়বে না।

লেখা : উম্মে হানি

 

 

কিউটিভি/আয়শা/০১ মে ২০২৪,/সন্ধ্যা ৭:১২

▎সর্বশেষ

ad