ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

ইসরায়েলি পুলিশের গুলিতে তুরস্কের নাগরিক নিহত

Ayesha Siddika | আপডেট: ০১ মে ২০২৪ - ০৪:৩০:৪২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : জেরুজালেমে এক ব্যক্তির ছুরিকাঘাতে দখলদার ইসরায়েলের এক পুলিশ সদস্য আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়েছেন। হামলাকারী তুরস্কের নাগরিক বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ। মঙ্গলবার (৩০ এপ্রিল) ইসরায়েলি গণমাধ্যম হারেৎজ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ইসরায়েল অধিকৃত জেরুজালেমের পূর্বাঞ্চলে ওল্ড সিটির হেরোডস গেটের কাছে দায়িত্ব পালন করছিলেন ৩০ বছর বয়সী বর্ডার পুলিশের ওই কর্মকর্তা। এ সময়, তাকে ধারালো অস্ত্র দিয়ে জখম করেন ওই তুর্কি নাগরিক। এ সময় ঘটনাস্থলে দায়িত্বরত আরেক কর্মকর্তা হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ৩৪ বছর বয়সী ওই তুর্কি নাগরিক গুরুতর আহত হন, পরে মারা যান তিনি।

উল্লেখ্য, পবিত্র ভূমি হিসেবে বিবেচিত জেরুজালেমে মাঝেমধ্যেই দখলদার ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয় ফিলিস্তিনিদের। এতে হতাহতের ঘটনা ঘটে।  গত বছরের অক্টোবর থেকে ফিলিস্তিনে যুদ্ধ পরিস্থিতি চলছে। হামাস গত বছরের ৭ অক্টোবর  ইসরাইলে হামলা করে। এর পর থেকে অবরুদ্ধ গাজায় নির্বিচারে হামলা, বোমা বর্ষণে করে যাচ্ছে ইসরায়েল। এ সংঘাতে এখন পর্যন্ত ৩৪ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু।

 

 

কিউটিভি/আয়শা/০১ মে ২০২৪,/বিকাল ৪:২৮

▎সর্বশেষ

ad