ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

বিশ্বকাপে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার

Anima Rakhi | আপডেট: ০১ মে ২০২৪ - ০৩:৪৮:২৬ পিএম

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দলটির অধিনায়ক করা হয়েছে মিচেল মার্শকে।

অফ ফর্মে থাকায় দলে জায়গা হয়নি অভিজ্ঞ ব্যাটার স্টিফেন স্মিথের। আইপিএলে বিস্ময় জাগানো ব্যাটার জ্যাক ফেজারকেও রাখেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। 

বৈশ্বিক আসরে অভিজ্ঞদেরই প্রাধান্য দিয়েছে অস্ট্রেলিয়া। ঘোষিত ১৫ সদস্যের এই স্কোয়াডে দ্বিতীয় স্পিন বিশেষজ্ঞ হিসেবে জায়গা পেয়েছেন অ্যাস্টন অ্যাগার। দলে ফেরাতে হয়েছে অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড

মিচেল মার্শ (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথিউ ওয়েড (উইকেটরক্ষক), ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

কিউটিভি/অনিমা /০১ মে ২০২৪,/বিকাল ৩:৪৬

▎সর্বশেষ

ad