ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

ইফতারে থাকুক বাঙ্গির শরবত

Anima Rakhi | আপডেট: ০২ এপ্রিল ২০২৪ - ০২:০৮:২৭ পিএম

লাইফ ষ্টাইল ডেস্ক : বাঙ্গি ফল অনেকেই স্বাদে বেশি মিষ্টি না থাকায় পছন্দ করেন না। কিন্তু পুষ্টিগুণে ফলটি নিঃসন্দে হে উপকারি।

 শরীর ঠান্ডা রাখার পাশাপাশি এই ফলটি পানিশূন্যতা দূর করতে পারে। ভিটামিন সি, শর্করা ও ক্যারোটিন সমৃদ্ধ বাঙ্গি শরীরের জন্য খুবই উপকারী। এছাড়া নিয়মিত বাঙ্গির শরবত খেলে খাবারে অরুচি, নিদ্রাহীনতা, আলসার ও অ্যাসিডিটি দূর হয়।

তবে বাঙ্গির মজাদার শরবত বানানো গেলে সবাই খুব মজা করে খেতে পছন্দ করেন। চলুন জেনে নেই বাঙ্গির মজাদার শরবত তৈরির রেসিপি-

উপকরণ

কয়েক টুকরা বাঙ্গি

চিনি ২ টেবিল চামচ

লেবুর রস এক চা চামচ

দই এক টেবিল চামচ

বিট লবণ

বরফ কিউব পরিমাণমত

পুদিনা পাতা কয়েকটা

প্রস্তুত প্রণালী

প্রথমে বাঙ্গি কেটে কয়েক টুকরা করে নিন। এরপর ব্লেন্ডারে বাঙ্গিগুলো নিয়ে তার মধ্যে বাকি উপকরণ অর্থাৎ চিনি, দই, লেবুর রস ও বিট লবণ একসঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। এরপর পছন্দ মত পাত্রে পরিবেশন করুন।

কিউটিভি/অনিমা/০২ এপ্রিল ২০২৪/দুপুর ২:০৬

▎সর্বশেষ

ad