ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

মুক্তিযোদ্ধাদের তালিকার পাশাপাশি রাজাকারদের তালিকা করা উচিত: নাছিম

Ayesha Siddika | আপডেট: ৩০ মার্চ ২০২৪ - ০৩:২০:৫৪ পিএম

ডেস্ক নিউজ : বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন করা হলেও রাজাকারদের তালিকা প্রণয়ন করা হয় না। আগামীতে মুক্তিযোদ্ধাদের তালিকার পাশাপাশি রাজাকারদের তালিকাও প্রণয়ন করা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম।

শনিবার (৩০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘মুক্তিযুদ্ধে মঠবাড়ীয়া ও দক্ষিণাঞ্চল’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

নাছিম বলেন, বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নের পাশাপাশি রাজাকারদের তালিকা প্রণয়ন করা উচিত। মুক্তিযুদ্ধের ইতিহাসের পাশাপাশি যারা এই যুদ্ধের বিরোধিতা করেছে, মা-বোনদের সম্ভ্রমহানী করেছে, সেসব কুখ্যাত ইতিহাসও তুলে ধরা উচিত। হোক সেসব পাকিস্তানি দোসরদের ইতিহাস, তবুও সেসব ইতিহাস জনগণকে অনুপ্রাণিত করবে।

বাহাউদ্দীন নাছিম বলেন, যারা দেশের মুক্তিযুদ্ধকে মেনে নিতে পারেনি, যারা এখনো পাকিস্তানিদের দোসর হিসেবে কাজ করছে, তাদের ইতিহাসও আগামী প্রজন্মের জানা উচিত। যতদিন বিশ্বের মানচিত্রে বাংলাদেশের নাম থাকবে, ততদিন মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা জ্বলজ্বল করবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অসাম্প্রদায়িক, সোনার বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন, সে লক্ষ্য বাস্তবায়নের সংগ্রাম এখনো চলছে। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে সে সংগ্রাম আমরা চালিয়ে যাচ্ছি, চালিয়ে যাবো।

 

 

কিউটিভি/আয়শা/৩০ মার্চ ২০২৪,/বিকাল ৩:১৯

▎সর্বশেষ

ad